স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মার্চ: গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে শেষবারের জন্য খেলতে দেখা গিয়েছিল উর রাফায়েল নাদালকে (Rafael Nadal)। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে চোটের জন্য ম্যাচ ছাড়তে বাধ্য হয়েছিলেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড়। তারপর টানা এক বছর ছিলেন কোর্টের বাইরে। এই সময়ের মধ্যে অস্ত্রোপচারও হয় তার।

২০২৪ সালের শুরুতে ব্রিসবেন ওপেনে কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু আবার চোটের জন্য ছিটকে যান। জল্পনা তৈরী হয়েছিল আসন্ন ইন্ডিয়ান ওয়েলস ওপেনে কোর্টে ফিরবেন বিশ্বের প্রাক্তন একনম্বর টেনিস তারকা। রাফায়েল নাদালকে আবার কোর্টে দেখার জন্য প্রহর গুণছিল তাঁর ভক্তরা। তাদের আরও একবার নিরাশ হতে হবে। কারণ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
It is with great sadness that I have to withdraw from this amazing tournament at Indian Wells.
Everyone knows how much I love this place and how much I love to play here. That’s also one of the reasons why I came very early to the desert to practice and try to get ready. pic.twitter.com/gmvs5kfGO2— Rafa Nadal (@RafaelNadal) March 7, 2024
সমাজমাধ্যমে নাদাল জানিয়েছেন চোটের জন্যই সরে দাঁড়াতে হচ্ছে। তিনি লিখেছেন, “নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ইন্ডিয়ান ওয়েলসের মতো দারুণ একটা প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করতে হচ্ছে। সবাই জানেন এই জায়গাটা আমার কতটা প্রিয়। এখানে খেলতে আমি কতটা ভালবাসি। প্রতিযোগিতা শুরুর বেশ কিছুটা আগে এখানে চলে আসার যেটা অন্যতম প্রধান কারণ। এখানে পৌঁছে কঠোর অনুশীলন করছিলাম। নিজেকে প্রস্তুত করছিলাম সেরাটা দেওয়ার জন্য। তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্তটা সহজ ছিল না। কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। নিজের সঙ্গে মিথ্যাচার করতে চাই না। মিথ্যাচার করতে চাই না হাজার হাজার সমর্থকদের সঙ্গেও। সবার অভাব অনুভব করব। আশা করব একটা দারুণ প্রতিযোগিতা হবে।”
আরও পড়ুন: India vs England: রোহিত-গিলের শতরান, সরফরাজ-দেবদত্তের অর্ধশতরান, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত
চোটকে সঙ্গাী করে প্রত্যাবর্তনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন নাদাল। তিনি চ্যাম্পিয়ন। এত জলদি হার তিনি মানবেন না। প্যারিস অলিম্পিকে খেলার ব্যাপারে প্রত্যয়ী ৩৭ বছরের তারকা। প্রত্যাবর্তনের আশা নিয়েই আমেরিকার বিমানে উঠেছিলেন। তবে ভাগ্যদেবী সহায় হয়নি। খেলা সম্ভব নয় বুঝতে পারেন কয়েক দিন অনুশীলন করেই। তাই আবার নাম প্রত্যাহার করে নিলেন।কারণ তিনি চান রাজার মতো ফিরতে।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের