সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ সুপ্রিম কোর্টের নির্দেশে একদিনের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী বন্ড সম্পর্কে তথ্য তুলে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আদালতের নির্দেশ, আগামী ১৫ মার্চ, অর্থাৎ, শুক্রবার বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনকে নিজেদের সরকারি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করতে হবে। এই তথ্য নিশ্চিত করতে ইতিমধ্যেই এসবিআই-কে এই বিষয়ে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এসবিআই-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর যদিও এখনও কোনও হলফনামা দাখিল করেননি।
আরও পড়ুন ভারতে ইংল্যান্ডের বড় পরাজয়ের জন্য দায়ী স্টোকসের অধিনায়কত্ব : ইয়ান চ্যাপেল
সূত্রের খবর, হলফনামাটি প্রস্তুত আছে, তবে, এখনও তা আদালতে জমা দেওয়া হয়নি। গত মাসে, এক যুগান্তকারী রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ বলেছিল এবং এই প্রকল্প বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেসময় শীর্ষ আদালত বলেছিল, এই প্রকল্প নাগরিকদের তথ্য জানার অধিকার লঙ্ঘন করেছে। কারা কারা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন কোন রাজনৈতিক দল সেই বন্ড পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য এসবিআইকে ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, নির্ধারিত সময়ের মাত্র ২দিন আগে আদালতকে ব্যাঙ্ক জানিয়েছিল, এই তথ্য সংগ্রহ করতে, যাচাই করতে এবং প্রকাশ করতে কিছুদিন সময় লাগবে।
আরও পড়ুন Weather:কলকাতা সহ দক্ষিণবঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ, সপ্তাহান্তে ফের বঙ্গে দুর্যোগের সম্ভাবনা
এরপরই এসবিআই-এর পক্ষ থেকে আদালতের কাছে ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। তার আগেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ, নির্বাচনের আগে এই তথ্য তারা দিতে পারবে না বলেই স্পষ্ট জানিয়েছিল এসবিআই। এরপর গত সোমবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সেই আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, ব্যাঙ্কের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ মানা হয়নি। আদালত অবমাননার বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সতর্কও করা হয়। তার একদিনের মধ্যেই ভারতের নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী বন্ড সম্পর্কে তথ্য তুলে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
#latestbengalinews
#SBISubmitsElectoralBonds
#SBI
#SupremeCourt


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?