সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ :রঞ্জি ফাইনালে জয়ের অত্যন্ত কাছে মুম্বাই। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন,মুম্বাই দলের আরও একবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। চতুর্থ ইনিংসে ৫৩৮ রান করে ম্যাচ জেতা আর যাই হোক না কেন, কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। তবুও যতই বলা হোক মুম্বাই কার্যত চ্যাম্পিয়ন হতে চলেছে অন্তিম প্রতিরোধ গড়ে তুলছে বিদর্ভ । চতুর্থ দিনের শেষে বিদর্ভের সংগ্রহ ৫ উইকেটে ২৪৮। অর্থাৎ শেষ দিনে জিততে হলে আরও চাই ২৯০ রান। সার্বিক চিত্র বলছে রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাই হতে চলেছে, ক্রিকেট যতই মহান অনিশ্চয়তার খেলা হোক মুম্বাই এবার রঞ্জি চ্যাম্পিয়ন না হলে বিস্ময়ের অন্ত থাকবে না।
ভারতের হয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার এবার কর্ণাটক ছেড়ে বিদর্ভের হয়ে খেলছেন।বিদর্ভ অধিনায়ক অক্ষয় ওয়াদকড় কে সঙ্গে নিয়ে তিনি প্রতিরোধ গড়ে তোলেন পঞ্চম জুটিতে । ৯০ রান করে পঞ্চম জুটিতে প্রতিরোধ গড়ে তুললেও করুণ আউট হয়ে যান ৭৪ করে। তাঁকে আউট করেন মুশির খান। ব্যাটের পরে বল হাতেও সাফল্য পাচ্ছেন তিনি। সবমিলিয়ে ,চতুর্থ দিনের শেষ লগ্নে ম্যাচের রাশ আরও বেশিকরে চলে যায় মুম্বাই দলের হাতে। অধিনায়ক অক্ষয় অর্ধশতরান করার পরেও অপরাজিত আছেন । কিন্তু টার্গেট পাহাড়প্রমাণ। ফলে ট্রফিতে নিঃশ্বাস ফেলছে আজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বাই। মুম্বাই ৪৬ বল ফাইনালে ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রসঙ্গত, মুম্বাই ছাড়া কোন প্রাদেশিক দল দশ বারও রঞ্জি ট্রফি ঘরে তুলতে পারে নি। তবে মুম্বাই শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫-১৬ রঞ্জি মরশুমে। আট বছর পরে,৪২ তম বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই। বিদর্ভ অধিনায়ক অক্ষয় পঞ্চম দিনে কতক্ষন অক্ষয় থাকেন সেটাই দেখার।।


More Stories
ইস্টবেঙ্গলের সাফল্যের দিনে তুর্কমেনিস্তানে গোয়ার হার
আল আরাবিকে চার গোল দিল ইস্টবেঙ্গল
অবশেষে গ্রেফতার অভিষেক