সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। কারখানায় ব্লাস্ট ফার্নেসে প্লেট কাটিংয়ের সময় আগুনে ঝলসে জখম ঝাড়খন্ডের রাঁচির বাসিন্দা ৩ ঠিকা কর্মী। আহতদের মধ্যে একজনের নাম রাকেশ গুপ্তা বলে জানা গিয়েছে। এই শ্রমিকরা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন চিকিৎসাধীন শ্রমিকরা। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে যান দুর্গাপুর স্টিল প্লান্টের ডিআইসি বিপি সিং-সহ অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুর ইস্পাত কারখানায় বারবার এহেন দুর্ঘটনার জেরে ইতিমধ্যে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন Sheikh Shahjahanঃ গোপন ডেরা থেকে শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত ইডির
এর আগে গত ফেব্রুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয় দুর্গাপুর ইস্পাত কারখানায়। আহত হন অন্তত পাঁচ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। কারখানা সূত্রে খবর, ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসের ২ নম্বর কনভার্টার থেকে জল গড়িয়ে পড়ছিল। তখনই আচমকা বিস্ফোরণ হয়। দুর্ঘটনার সময়ে মিলিয়ে ৭-৮ জন শ্রমিক কাজ করছিলেন সেখানে।বিস্ফোরণের জেরে তিন জন শ্রমিক প্রায় ঝলসে যান। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছিল।

ওইদিন বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। তখন সেখানে কাজ করছিলেন স্থায়ী, অস্থায়ী মিলিয়ে পাঁচ জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, টানা তিন দিন ধরে জল লিকেজ হচ্ছিল ওই কনভার্টার থেকে। সংস্কার করার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা করেনি। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান ডিএসপির ইডি (ওয়ার্কস)। তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। এরপরই দুর্ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষ বলেন, ‘ আমাদের ৫ জন শ্রমিক আহত। কী জন্য ব্লাস্ট হয়েছে? তা জানার জন্য তদন্ত করা হচ্ছে।’
#latestbengalinews
#Durgapur


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?