সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ বিঘার পর বিঘা জমির পর এবার সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেল ইডি। সূত্রের খবর, এক ঘনিষ্ঠের গোডাউনের লুকিয়ে রাখা হয়েছিল এই গাড়ি। বৃহস্পতিবার ইডি আধিকারিকরা সরবেড়িয়ার একাধিক জায়গায় হানা দেয়। সেইসঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোসলেম শেখের বাড়িতেও হানা দেয় ইডি। তাঁর গোডাউনেই শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, ওই গাড়িগুলো লোক করা ছিল। লোক খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। এরপর লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়।
আরও পড়ুন Amitabh Bachchanঃ গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে
শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর,এদিন সকাল ৬.৩০ নাগাদ সন্দেশখালি পৌঁছে যায় ইডির দুটি দল ও কেন্দ্রীয় বাহিনী। এরপর দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালিতে নদীর পারেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালান গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির বেতাজ বাদশা।
অন্যদিকে, সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান সহ সাতজনকে বৃহস্পতিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিন আদালত সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে, বাকি সাত জনকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এর আগে গত ১০ মার্চ তৃণমূলের দুপুটে নেতা শেখ শাহজাহানকে কোর্টে তোলা হয়েছিল। তখন বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাঁকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হতেই তাঁকে ফের কোর্টে তোলা হয়। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় এদিন তাঁকে কোর্টে হাজির করানো হয়। জানা গিয়েছে, শেখ শাহজাহানের আইনজীবীরা তাঁর জামিনের জন্য এদিন আবেদন করেন। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করছে না শেখ শাহজাহান। অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন তিনি।
#latestbengalinews
#SheikhShahjahan


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা