Home » World Cup Qualifiers: সুনীলের মাইল ফলকের ম্যাচে জয়েই চোখ ইগর স্টিমাচের দলের

World Cup Qualifiers: সুনীলের মাইল ফলকের ম্যাচে জয়েই চোখ ইগর স্টিমাচের দলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ মার্চ: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আবার মাঠে নামছন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার গুয়াহাটিতে তাদের সামনে প্রতিপক্ষ আফগানিস্তান। চারদিন আগেই সৌদি আরবে এই দলের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত শেষ করেছিল ভারত। ম্যাচ ড্র হয়েছিল অসংখ্য গোলের সুযোগ নষ্টের জন্য। মঙ্গলবার সেই ঘটনার আর পুনরাবৃত্তি চান না ভারতের ক্রোট কোচ। অন্যদিকে এই ম্যাচে নতুন মাইল ফলক স্পর্শ করতে চলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এটি জাতীয় দলের জার্সিতে সুনীলের ১৫০তম ম্যাচ।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর। তারপর প্রায় দু’দশক দেশের ফুটবল দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেখতে দেখতে দেশের জার্সিতে খেলে ফেলেছেন ১৪৯টি ম্যাচ। জিতেছেন মোট ১১টি খেতাব। দেশের হয়ে করেছেন রেকর্ড ৯৩টি গোল। উল্লখযোগ্য দেশের হয়ে নিজের ২৫, ৫০, ৭৫, ১০০ এবং ১২৫তম ম্যাচেও গোল এসেছে সুনীলের পা থেকে। মঙ্গলবার সমর্থকরা তাকিয়ে ১৫০তম ম্যাচে তাঁর গোলের দিকে।

আরও পড়ুন: Baltimore Bridge Collapse : আমেরিকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু! বহু হতাহতের আশঙ্কা, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: East Bengal | Masih Talal| পরের মরশুমের দল গোছানোর কাজ শুরু ইস্টবেঙ্গলের, নজরে রিয়েল মাদ্রিদ তারকার বিরুদ্ধে খেলা মিডফিল্ডার

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরের রাউন্ডে যেতে হলে ভারতের সামনে বাকি ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের তিনটি ম্যাচ থেকে কমপক্ষে চার পয়েন্ট পেতেই হবে ইগর স্টিমাচের ছেলেদের। আফগানিস্তান ছাড়াও কুয়েত এবং কাতারের বিরুদ্ধে ফিরতি পর্বে খেলতে হবে ভারতকে। তাই মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্টকেই পাখির চোখ করছে মেন ইন ব্লু শিবির।

About Post Author