Home » দিল্লির হতশ্রী দশা কাটছে না, জিতল রাজস্থান

দিল্লির হতশ্রী দশা কাটছে না, জিতল রাজস্থান

সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চ : দিল্লির হতশ্রী দশা যেন আর কাটছে না। আইপিএলের গত মরশুমের ব্যর্থতার ভূত যেন এখনও কাঁধে চেপে বসে আছে দিল্লি ক্যাপিটালসের উপরে । জয়ের কাছে পৌঁছেও ফিরে আসতে হচ্ছে বারবার। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের কাছে দিল্লি হারল ১২ রানে।

আরও পড়ুন Bijoy Chhetri: লাতিন আমেরিকার শতবর্ষের প্রাচীন ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় ফুটবলার

বৃহস্পতিবার আইপিএলের  ম্যাচে দিল্লির পারফরম্যান্স আগাগোড়া হতশ্রী ছিল না। অথচ দুটি ইনিংসের শুরুর দিকেই কর্তৃত্ব ছিল দিল্লির হতে। ব্যাটিং এবং বোলিংয়ে শেষের দু-তিন ওভারে বাজিমাত করল রাজস্থান। ১৮৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পরে ব্যাট করে ১১ওভারের শেষে দিল্লি যখন একশো ছুঁই ছুঁই এবং ওয়ার্ণার যখন স্বমহিমায় তখন দিল্লি জিতবে মনে হয়েছিল। ওয়ার্ণার ফেরার পরে স্টাবস ছাড়া কেউ জেতার মত খেলেন নি – পন্থ, পোড়েল, অক্ষর দের ব্যর্থতায় জেতা ম্যাচ মাঠেই ছেড়ে এল দিল্লি। আঘাতের পরে মাঠে ফেরা ঋষভ পন্থকে এখনও আগের পন্থের মত ভয়ঙ্কর মনে হচ্ছে না। ২৬ বলে তিনি করলেন ২৮ রান ।এদিন দিল্লি টসে জিতে রাজস্থানকে আগে ব্যাট করতে পাঠায়। রাজস্থানের ইনিংস ছিল রিয়ান পরাগের আলোয় উজ্জ্বল। ৪৫ বলে অপরাজিত ৮৪ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেন রিয়ান পরাগ। যশস্বী, বাটলার, স্যামসনদের ব্যর্থতা একাই ঢেকে ম্যাচের নায়ক রিয়ান পরাগ।।

আরও পড়ুন International Friendly: শেষ মুহূর্তের গোলে স্পেনের বিরুদ্ধে ড্র ব্রাজিলের, কোস্টারিকার বিরুদ্ধে জয় মেসিহীন আর্জেন্টিনার

About Post Author