সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চঃ বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় এবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হল জাতীয় মহিলা কমিশনে। জানা গিয়েছে, মহিলা কমিশনের পাশাপাশি তপসিলি জাতি ও উপজাতি কমিশনেও ইমেল করে অভিযোগ জানিয়েছেন রেখা পাত্রর আইনজীবী সূর্যনীল দাস। তিনি জানিয়েছেন, তৃণমূল রেখার গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছে। যদিও এ বিষয়ে দেবাংশুর তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন Letitia Kaiঃ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজের চুল দিয়ে বানানো ভাস্কর্যই এই নারীর প্রতিবাদের ভাষা
জানা গিয়েছে, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসাথী সম্পর্কিত একটি নথি শেয়ার করে তৃণমূল বলেন, ২০২১ সালের ২৫ ২৫ আগস্ট দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ফর্ম জমা করেছিলেন রেখা পাত্র। তখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও পাচ্ছেন তিনি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ধর্মখালির শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রাজ্য সরকারের দুটি প্রকল্পের টাকা জমা পড়ে। ইতিমধ্যেই রেখা পাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নম্বর, স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছেন দেবাংশু।
বিষয়টি সামনে আসার পরই সরব হয় বিজেপি। প্রশ্ন ওঠে, সরকারি কোনও সুযোগ-সুবিধা পেতে গেলে কি তৃণমূল সমর্থক হতে হবে নাকি? এরপরই রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় জাতীয় মহিলা কমিশন ও জাতীয় তফসিলি কমিশনে। বৃহস্পতিবারই বিজেপি নেতা সজল ঘোষ বিষয়টি নিয়ে সরব হন। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, একজন প্রার্থীর ‘ব্যক্তিগত তথ্য’ কেন প্রকাশ্যে আনা হল, সে বিষয়টি দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হচ্ছে। এরপরই তিনি প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা, স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা নেবে না কেন? তৃণমূল দিচ্ছে নাকি?


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!