সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ আপাতত কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর আর্জি জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কেজরিওয়ালকে গ্রেফতারের পর থেকেই বলা হয়েছিল, জেল থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেখানে বলা হয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রী পদে কাজ করার মর্যাদা হারিয়েছেন কেজরিওয়াল। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার বেঞ্চ বলেন, ‘ এটা প্রশাসনিক, রাজনৈতিক এবং রাষ্ট্রপতির বিচার্য বিষয়। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। মুখ্যমন্ত্রী পদে কাজ চালানোর বিষয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই।যদি কোথাও সাংবিধানিক গাফিলতি ঘটে, তা দেখার জন্য রাষ্ট্রপতি-রাজ্যপালরা আছেন। আদালত এতে হস্তক্ষেপ করবে না। এর জন্য রাজনৈতিক দলগুলি রয়েছে।’
আরও পড়ুন চিকেন বা মটন নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন উইকেন্ড স্পেশাল ইলিশ মাছের দো পেঁয়াজা
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার সমন এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা দেশের রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিল্লির বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ১২ জনের একটি দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুরো বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তখনই আশঙ্কা করা হয়েছিল গ্রেফতার করা হতে পারে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রাত ন’টার পর সেই আশঙ্কাই সত্যি হল। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত করা হয় তার দুটি মোবাইল ফোন। মুখ্যমন্ত্রীর বাসভবনের চারপাশে জারি হয় ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চলে আম আদমি পার্টির সমর্থকদের।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একাধিকবার নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত বছরের ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী।
#DelhiCMArvindKejriwal
#ED
#latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর