Home » শনি থেকেই ফের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে দুর্যোগ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়

শনি থেকেই ফের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে দুর্যোগ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়

সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আগামী দুই থেকে তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারই মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বুধবার সন্ধ্যার দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর এখনই স্বস্তির কোনও আপডেট দিতে পারছে না। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দিনের তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   Arjun Singh: পার্থর বিরুদ্ধে লড়াই, ‘কৃষ্ণ’ মুকুলের দরবারে ব্যারাকপুরের অর্জুন

হাওয়া অফিস সূত্রে খবর, ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ছে শহর কলকাতায়। শনিবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় সন্ধ্যার পর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, রবিবার থেকেই শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। আগামী কয়েক দিন তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯১ শতাংশ।

পূর্বাভাস বলছে, আগামী দু’তিন দিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবিবারের মধ্যে শহর কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০-৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু জেলা, সিকিম, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরালায় ঝড়-বৃষ্টি চলবে।

#weatherreport

#latestbengalinews

About Post Author