Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে রবিবারের ভুরিভোজে বানিয়ে ফেলুন সয়াবিনের মোগলাই কারি

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে রবিবারের ভুরিভোজে বানিয়ে ফেলুন সয়াবিনের মোগলাই কারি

সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চঃ সয়াবিন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই সয়াবিনের যে কোনও কিছু একেবারে জমে যায়। সয়াবিন মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের মোগলাই কারি। সয়াবিনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের মোগলাই কারি। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে সয়াবিনের মোগলাই কারি। ছুটির দিনে পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে সয়াবিনের মোগলাই কারি। সয়াবিনের মোগলাই কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   সোশ্যাল মিডিয়ায় রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দেবাংশুর বিরুদ্ধে অভিযোগ জানানো হল জাতীয় মহিলা কমিশনে

উপকরণ
সয়াবিন: ২৫০ গ্রাম
আদা বাটা: দেড় চা চামচ
টমেটো পিউরি: আধ কাপ
শুকনো লঙ্কার গুঁড়ো: এক চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
গোটা গরম মশলা: এক চা চামচ
পেঁয়াজ বাটা: দেড় চা চামচ
রসুন বাটা: দেড় চা চামচ
হলুদ: দেড় চা চামচ
ঘি: এক টেবিল চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
তেজপাতা: দু’টি
দুধ: দেড় কাপ
ধনে পাতা কুচি: আধ কাপ

রন্ধন পদ্ধতি

প্রথমেই সয়াবিনগুলি গরম জলে ফুটিয়ে জল থেকে তুলে রাখুন। এরপর কড়াইয়ে অল্প তেল ও ঘি দিন। তেল আর ঘি গরম হয়ে এলে তাতে তেজপাতা, গরম মশলা দিয়ে ভাজতে থাকুন। এরপর পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে তাতে টমেটো পিউরি মিশিয়ে ভাল করে কষতে থাকুন। খানিক নেড়েচে়ড়ে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। মশলা কষে হাল্কা বাদামি রং হয়ে এলে ভাপিয়ে রাখা সোয়াবিনগুলি এবার দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নুন, হলুদ, আর লঙ্কার গুঁড়ো দিন। সবকিছু একসঙ্গে ভাল করে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে মিশিয়ে দিন দুধ। দুধ ফুটে এলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঝোল হালকা শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি সয়াবিনের মোগলাই কারি।

About Post Author