Home » Sheikh ShahJahanঃ রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানকে জেরা করার অনুমতি বসিরহাট আদালতের

Sheikh ShahJahanঃ রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানকে জেরা করার অনুমতি বসিরহাট আদালতের

সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ রেশন দুর্নীতিকাণ্ডে অবশেষে ইডির জেরার মুখে পড়তেই হল সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে। এদিন ইডির পাঁচ আধিকারিক বসিরহাট আদালতে পৌঁছন। এরপর আদালতের কাছে ইডির তরফ থেকে একটি মানি লন্ডারিং মামলায় ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জেরার আবেদন জানান। ইডি সুত্রে দাবি, ৩১ কোটি ২০ লাখ টাকার মানি লন্ডারিং মামলায় তাঁরা শেখ শাহজাহানকে জেরা করতে চান। বসিরহাট আদালতের অনুমোতি নিয়ে এদিন ইডি কর্তারা সোজা পৌঁছে যান বসিরহাট সংশোধনাগারে। আপাতত এই সংশোধনাগারই হল তৃণমূল নেতা শেখ শাহাজাহানের ঠিকানা। এদিন সংশোধনাগারে ইডি আধিকারিকরা একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার নিয়ে পৌঁছান।

আরও পড়ুন   সমাধিস্থ গ্যাংস্টার বিধায়ক মুখতার আনসারী, তাঁর মৃত্যুতে একদিকে শোক, অন্যদিকে ‘হোলির আনন্দ’

এদিকে, ইডির উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন। বৃহস্পতিবার বসিরহাট আদালতে এমনটাই দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। অন্য একটি মামলায় এদিন শাহজাহানকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। শাহজাহানের সঙ্গে এদিন সুকোমল সর্দার এবং মেহেবুর মোল্লাকেও হাজির করানো হয়েছিল আদালতে। তাঁদেরও ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাটের মহকুমা আদালত। অন্যদিকে, শাহজাহান ‘ঘনিষ্ঠ’ অজিত মাইতিকে আরও পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছে সন্দেশখালি থানার পুলিশ। আগামী ২ এপ্রিল তাঁকে বসিরহাট মহাকুমা আদালতে হাজির করানো হবে।

অন্যদিকে,ইডির উপর হামলার ঘটনায় গত ১৬ মার্চ গ্রেফতার হয়েছে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিন জন। দীর্ঘ নয় ঘন্টার জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ তিনজনকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, শুধু সিবিআই নয় ইডির তরফে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয়েছিল। এরপর ২১ মার্চ সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল শেখ আলমগীরকে। সিবিআই মূলত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় ডেকে পাঠিয়েছিল শেখ আলমগীরকে। এর আগে গত ১৪ মার্চ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন।

#SheikhShahJahan

#ED

#latestbengalinews

About Post Author