সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিল : দিল্লি আদালতের নির্দেশ। দিল্লি আদালত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি অ্যাক্ট) কাবেরী বাওয়েজা এই নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত,অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা কেজরিওয়ালকে তিনটি বই পড়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলেন – ভগবদ গীতা, রামায়ণ এবং কীভাবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন(How Prime Ministers Decide )।
অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ ইডি গ্রেফতার করে। অভিযোগ ছিল যে, যে তিনি এই বিষয়ে নথিভুক্ত মানি লন্ডারিং মামলায় “মূল ষড়যন্ত্রকারী” ছিলেন। গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষার জন্য তার আবেদন দিল্লি হাইকোর্ট প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরে গ্রেফতার করা হয়েছিল।।
আরও পড়ুন UN: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার সরব রাষ্ট্রপুঞ্জের মহাসচিব
দিল্লি আদালতের নির্দেশ
#দিল্লি আদালতের নির্দেশ
#অরবিন্দকেজরিওয়াল
#latestbengalinews


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক