স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মার্চ: চলতি আইপিএলে খারাপ ফর্ম অব্যাহত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হল তাদের। লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে ২৮ রানে হারল ফাফ ডু প্লেসির দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। গত পঞ্জাব ম্যাচে নজর কেড়েছিলেন লখনউয়ের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। এই ম্যাচে নিজের সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন তিনি। অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করেছিলেন। এ দিন করলেন ১৫৬.৭ কিমি প্রতি ঘন্টায়। চলতি মরশুমের আইপিএলে যা দ্রুততম।
আরও পড়ুন Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! মৃত ৪, আহত ৬০, জারি সুনামি সতর্কতা
ঘরের মাঠে টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি দলের বোলাররা। প্রথম পাওয়ার প্লে-তে দ্রুত গতিতে রান তুলতে থাকেন লখনউয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল। ৫.৩ ওভারে ৫৩ রানের জুটি গড়েন দুজনে। শুরুটা ইতিবাচক হলেও বড় রান করতে পারেননি রাহুল। গ্লেন ম্যাক্সওয়ের বলে ১৪ বলে ২০ রান করে ফেরেন লখনউ অধিনায়ক। তিন নম্বরে নেমে রান পাননি দেবদত্ত পাড়িক্কল। চার নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন মার্কোস স্টোইনিস। কিন্তু ১৫ বলে ২৪ রান করে তিনি আউট হন। তবে নিজের দায়িত্বে লখনউয়ের ইনিংসের স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি কক।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রোটিয়া ব্যাটার করলেন ৫৬ বলের ৮১ রানের অনবদ্য ইনিংস। মারলেন ৮ টি চার ও ৫ টি ছয়। কুইন্টন ফিরতে লখনউয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান। ২১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ব্যাটার। ১ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে ২ টি উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১ টি করে উইকেট পেয়েছেন রিসি টপলে, মহম্মদ সিরাজ ও যশ দয়াল।

জয়ের জন্য ১৮২ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি আরসিবি।দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। প্রথম উইকেটে ৪০ রানের জুটি গড়েন দুজনে। কিন্তু পরপর দুওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। কোহলি ফেরেন ১৬ বলে ২২ রানে। ডুপ্লেসি করেন ১৩ বলে ১৯। তিন নম্বরে নেমে লড়াই করেন রজত পতিদার। ২১ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। আরসিবির মিডল অর্ডারে কম্পন ধরিয়ে দেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামরন গ্রিন তিন ব্যাটারকে ডাগআউটে ফেরান তিনি। ম্যাক্সওয়েল ফেরেন রানের খাতা না খুলে। গ্রিনের অবদান ৯ বলে ৯। এই চাপ শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি আরসিবি। শেষের দিকে নেমে কিছুটা লড়াই করেছিলেন মহিপাল লোমুরু।১৩ বলে ৩৩ রানের ঝটিকা ইনিংস খেলেন তিনি। মারেন ৩ টি চার ও ৩ টি ছয়। এছাড়া স্বাগতিকদের পক্ষে উল্লেথযোগ্য কেউ কিছু করতে পারলেন না। লখনউয়ের সফলতম বোলার ২১ বছরের মায়াঙ্ক। ৪ ওভারে ১৪ রানে নিলেন ৩ উইকেট। সফরকারী দলের হয়ে ২ টি উইকেট পেয়েছেন নবীন উল হক। একটি করে উইকেট গিয়েছে সিদ্ধার্থ, যশ ঠাকুর ও স্টোইনিসের ঝুলিতে।
#মায়াঙ্কযাদব
#RoyalChallengersBangalore
#latestbengalinews


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার