সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের রাজধানী তাইপেই। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ৯.৮ ফুট উচ্চতা অবধি সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে জাপান, ফিলিপিন্সে সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত ৬০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সুত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা নাগাদ (ভারতীয় সময়ে রাত ১২টা) দেশের রাজধানী তাইপেই-তে ভয়াবহ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল তাইওয়ানের হুয়ালেন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ইতিমধ্যেই উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে।
বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু বাড়িঘর ভেঙে পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই তাইওয়ান প্রশাসনের তরফে জানানো হয়েছে ।
#Earthquake
#latestbengalinews


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!