সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিলঃ ডিম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই ডিম একেবারে জমে যায়। ডিম মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ানা আন্ডা কারি। ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ানা আন্ডা কারি। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে হরিয়ানা আন্ডা কারি। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে হরিয়ানা আন্ডা কারি। হরিয়ানা আন্ডা কারি জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
সেদ্ধ ডিমঃ ৫টি
পনির: ২০০ গ্রাম
ধনেগুঁড়ো: ২ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ
গরম মশলাগুঁড়ো: ১/২ চা চামচ
হলুদগুঁড়ো: ১/২ চা চামচ
কড়াইশুঁটি: ১ কাপ
টোম্যাটো পেস্ট: আধ কাপ
আদা-রসুন বাটা: ২ চা চামচ
কাঁচা লঙ্কা: ৩টি
পেঁয়াজ: ১টি (কুচনো)
ধনেপাতা কুচি: ১/৪ কাপ
তেল: ২ টেবিল চামচ
নুন: স্বাদমতো

প্রণালী:
প্রথমে তেল গরম করে হালকা করে পনির ভেজে নিন। এবার একটি কড়াইতে পরিমান মত তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ সোনালি হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে মিনিট দুয়েক ভেজে টোম্যোটো পেস্ট দিয়ে ভাল করে কষে নিন। মিনিট দুয়েক পর ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এরপরে দেড় কাপ গরম জল ও কড়াইশুঁটি দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। মিনিট দশেক পরে কারিটি তৈরি হয়ে গেলে পনির ও সিদ্ধ করে রাখা ডিমগুলি দিয়ে আরও মিনিট তিনেক হাল্কা আঁচে রাখুন। এরপরে ধনেপাতা কুচি ও গরম মশলা মিশিয়ে ৭-৮ মিনিট আঁচ বন্ধ করে রাখুন। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করুন হরিয়ানা আন্ডা কারি।
#bengalirecipe
#latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি