সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ ধোকা খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। নিরামিষ হোক বা আমিষ, সবসময়ই বাঙালির মন জয় করেছে ধোকা। কিন্তু সবসময় ধোকার একই রকম ঝোল খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ধোকার ডালনা। চেনা পদের অচেনা বদল দেখতে ডালনা বানিয়ে ফেলুন ধোকা দিয়ে। বিশেষ করে নিরামিষ পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে ধোকার এই পদ। ধোকার ডালনা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-
আরও পড়ুন Loksabha Elections 2024: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করা হল অভিজিৎ দাসকে
উপকরণ
ছোলা: ২০০ গ্রাম
কাঁচা লঙ্কা কুচি: ৩টি
হিং: এক চিমটে
ঘি: ৩ টেবিল চামচ
হলুদগুঁড়ো: ১ ১/২ চা চামচ
জিরেগুঁড়ো: ১ চা চামচ
ধনেগুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো: ১/২ চা চামচ
গরম মশলাগুঁড়ো: ১/২ চা চামচ
চিনি: ১ টেবিল চামচ
জিরে: ১/২ চা চামচ
তেজপাতা: ২টি
এলাচ: ৫টি
নুন: ২ চা চামচ
টমেটো কুচি: ১টি
আদা: এক টুকরো (ঘষে নেওয়া)
দারচিনি: ২টি
লবঙ্গ: ৫টি
মৌরি: ১/২ চা চামচ
নুন স্বাদমতো

প্রণালী
প্রথমেই ভেজানো ছোলা, আদা কুচি আর কাঁচালঙ্কা কুচি ভালভাবে বেটে একটি মিশ্রণ তৈরি করুন। কড়াইয়ে পরিমাণ মত তেল গরম করে জিরে ফোড়ন দিন। এবার তাতে ছোলা বাটা, হলুদ ও নুন দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে মিনিট পাঁচেক নাড়ার পর মিশ্রণটি জল শুকিয়ে শক্ত হয়ে যাবে। এবার একটি থালায় তেল মাখিয়ে তার উপর মিশণটি রাখুন। মিশ্রণটি হাত দিয়ে একটু সমান করে নিয়ে ছুরি দিয়ে ডায়মণ্ড আকৃতির করে কাটুন। একটু ঠান্ডা হয়ে গেলে কড়াইতে ডিপ ফ্রাই করে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, ঘষে রাখা আদা, মৌরি ও হিং ফোড়ন দিন। এর মধ্যে টমেটো, হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে দিন। এবার গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মাঝারি আঁচে রান্না হতে দিন। ৫ মিনিট পর ঢাকা সরিয়ে ধোকাগুলি দিয়ে ভাল করে মেশান। আবার ঢাকা দিয়ে মিনিট দশেক অল্প আঁচে রাখুন। ঢাকা সরিয়ে গরম মশলা ও চিনি দিয়ে একটু ভাল করে মাখিয়ে আঁচ বন্ধ করে দিন। ব্যস তৈরি ঘরোয়া স্বাদের ধোকার ডালনা.
#DhokarDalna


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি