Home » Loksabha Elections 2024: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করা হল অভিজিৎ দাসকে

Loksabha Elections 2024: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করা হল অভিজিৎ দাসকে

সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ ত্রিকোণ লড়াই ডায়মন্ড হারবারে। অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ডে বিজেপি প্রার্থী করা হল অভিজিৎ দাস ওরফে ববিকে। দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২তম এবং সর্বশেষ প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির।

আরও পড়ুন   Premier League: প্রিমিয়ার লিগে হার লিভারপুল ও আর্সেনালের, খেতাবী লড়াইয়ে সুবিধা ম্যানচেস্টার সিটির

এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। শেষমেশ ভোট শুরুর তিনদিন আগে অভিষেকের গড়ে প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। উল্লেখ্য, ১ জুন, শেষ দফায় ডায়মন্ড হারবারে ভোট। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। এলাকার শ্রমিক মহলেও যথেষ্ট পরিচিত মুখ অভিজিৎ দাস। তাঁকেই প্রার্থী করার কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। তা নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে স্থানীয় স্তরের সংগঠনকে গুরুত্ব দিয়ে অভিজিৎ দাসকেই লড়াইয়ের মুখ হিসেবে বেছে নেওয়া হল। প্রার্থী হয়ে দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি লড়াই কঠিন নয় বলেও জানিয়েছেন অভিজিৎ দাস।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

এদিকে, ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে ডায়মন্ড হারবারে ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। যদিও আইএসএফ ওই আসনে নওসাদকে প্রার্থী করেনি। এখন এটাই দেখার ডায়মন্ড হারবারের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়।

#LoksabhaElections2024

#LatestBengaliNews

#AvijitDas

# অভিজিৎদাস

About Post Author