সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল : বুধবার দিল্লি ক্যাপিটালস ঝড়ে উড়ে গেল গুজরাট টাইটান্স। আইপিএলের (#IPL2024 )গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ উইকেটে জিতল দিল্লি। ম্যাচের নায়ক অবশ্যই দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ম্যাচের শেষে অ্যাডাম গিলক্রিস্ট বললেন, গুজরাটের বিরুদ্ধে ঋষভ পন্থ যা করতে চেয়েছে তাতেই সোনা ফলেছে। আমেদাবাদে দিল্লি অধিনায়ক ঋষভ টসে জিতলেন, তাঁর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ হল, উইকেটের পেছনে দুটি ক্যাচ ধরে আর দুটি স্টাম্পিং করে ম্যাচের ভাগ্য গড়লেন। এরপরে ব্যাট হাতে দ্রুত অপরাজিত ১৬ করে গুজরাটের বিরুদ্ধে দরকারি দুটো পয়েন্ট শুধু তুলে আনলেন না, দিল্লির রান রেট কে বাড়িয়ে নিয়ে গেলেন এমন জায়গায় যে দিল্লি এক ধাক্কায় তিন ধাপ উঠে এল পয়েন্ট টেবিলে।
গুজরাটের হয়ে গিল -সাই সুদর্শন দ্রুত ফেরার পরেও হাল ধরার জন্য মিলার -তেওটিয়া-রশিদ খান ছিলেন।কিন্তু দিনটা ছিল ঋষভের। ঈশান্ত শর্মার বলে ডেভিড মিলারকে অসামান্য ক্যাচে প্যাভেলিয়নে ফিরিয়ে গুজরাটের পতনের সূচনা করেছিলেন ঋষভ। গুজরাটের ধ্বংস সম্পন্ন করলেন রশিদ খানের ক্যাচ ধরে। বুধবারের লো স্কোরিং ম্যাচে গুজরাটের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রশিদ খান। ৩১ রানের ইনিংস খেলে তিনি আউট হতেই গুজরাটের প্রতিরোধ কার্যত শেষ হয়ে যায়।৮৯ রানে শেষ হয় গুজরাট টাইটান্সের ইনিংস। দিল্লির হয়ে সফলতম বোলার মুকেশ কুমার। তিনি ১৪ রানে ৩ উইকেট পান।৯০ রান তাড়া করতে নেমে ঝড় তোলে দিল্লি। ফ্রেসার ম্যাকগার্ক তাঁর দ্বিতীয় আইপিএল ইনিংসও শুরু করেন ছক্কা মেরে।তিনি দশ বলে কুড়ি রান করে আউট হলে অভিষেক পোড়েল, সাই হোপ ও ঋষভ পন্থ দ্রুত রান তোলায় মনোযোগী হন। ৮ ওভার ৫ বলেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ।
আরও পড়ুন ঝড়ের নাম জেক ফ্রেজার-ম্যাকগার্ক


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার