সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিলঃ বাঙালির পাতে মাছের তেল-ঝাল নতুন নয়। পটল খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু, সবসময়ই একরকম পটলের ঝোল কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তেল ঝাল মানেই কি শুধু কাতলা বা কৈ মাছ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক পটলের তেল ঝাল। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পটলের তেল ঝাল। গরম ভাতের সঙ্গে একবার এই পটলের তেল ঝাল খেলে আর ভুলতে পারবেন না। পটলের তেল ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
পটল- ১০ পিস
কাশ্মীরী লঙ্কা গুঁড়ো- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
কাঁচা লঙ্কা- ২ থেকে ৩টে
ধনেপাতা কুচি- আধ কাপ
হলুদ ও নুন- পরিমাণ মত
সরষের তেল-৪ টেবিল চামচ
রসুন- ৬ কোয়া

রন্ধন পদ্ধতি
প্রথমেই পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। এরপর নুন, হলুদ, সামান্য সরষের তেল মাখিয়ে ভেজে নিন। কড়াইয়ে ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট ১ চামচ আর ২ চামচ সরষের তেল দিন। এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প আঁচে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে পটলগুলি ছাড়ুন তেল ঝোলের মধ্যে। এবার সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম জল আর ২ টো কাঁচালঙ্কা চিরে ফেলে দিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ব্যস, রানা তৈরি। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লোভনীয় পটলের তেল ঝাল।
#potaloiljhal
#latestbengalinews


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০