Home » UEFA Champions League: আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

UEFA Champions League: আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ এপ্রিল: আবারও স্বপ্নভঙ্গ আর্সেনালের (Arsenal)। ক্লাবের ১৩৭ বছরের ইতিহাসে কখনও ইউরোপ সেরার খেতাব জিততে পারেনি লণ্ডনের (London) ক্লাবটি। এই মরশুমে দল চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছনোয় অনেকে আর্সেনাল সমর্থক ভেবেছিলেন এবার সেই খরা কাটবে। কিন্তু এবারও তাদের নিরাশ হতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে হেরে বিদায় নিতে হল তাদের। ম্যাচের ফল জার্মানির ক্লাবের পক্ষে ১-০। ম্যাচের একমাত্র গোলটি করেন হোসুয়া কিমিখ (Josua Kimmich)। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বায়ার্ন। এনিয়ে মোট ত্রয়োদশ বার প্রতিযোগিতার শেষ চারে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মান জায়ান্টরা।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

আরও পড়ুন: UEFA Champions League: বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ

গত সপ্তাহে লণ্ডনে দুই দলের প্রথম পর্বের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। সেমিফাইনালের টিকিটের জন্য এই ম্যাচে তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামে দুই দল। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় (Allianz Arena) আর্সেনালের অতীতের ট্র্যাক রেকর্ড ভাল নয়। ২০১৫ ও ২০১৭ দুই মরশুমে এই মাঠে গানারদের হারতে হয়েছিল ৫-১ গোলে। তবে এবারে মিকেল আর্তেতার দল হারলেও লড়াই চালিয়ে গেল।ঘরের মাঠে শুরু থেকে আর্সেনালকে চাপে রেখেছিল বায়ার্ন ফুটবলাররা। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলের খাতা খুলতে পারেনি। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিট পর্যন্ত। রাফায়েল গারেইরার ক্রসে প্রায় উড়ে গিয়ে হেড করেন হোসুয়া কিমিখ। সেই বল আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। এগিয়ে যায় বায়ার্ন। চলতি মরশুমে ক্লাবের হয়ে প্রথম গোল করলেন জার্মান তারকা। সেই গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি আর্সেনাল।

আরও পড়ুন: UEFA Champions League: টাইব্রেকারে নায়ক লুনিন, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

এই জয়ের ফলে বায়ার্ন চলে গেল প্রতিযোগিতার সেমিফাইনালে। যেখানে তাদের খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।

About Post Author