Home » Mukul Roy: লোকসভা নির্বাচনের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুকুল রায়, কী হয়েছে তার?

Mukul Roy: লোকসভা নির্বাচনের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুকুল রায়, কী হয়েছে তার?

সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: লোকসভা নির্বাচনের আগেই অসুস্থ মুকুল রায়। বৃহস্পতিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে খবর এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ঠিকমত খাওয়া দাওয়া করছিলেন না। তাই শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়েছিল। পরিস্থিতি বুঝে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপরেই বাড়ি থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এক সময় বঙ্গরাজনীতিতে দাপিয়ে বেড়ানো মুকুল রায় দীর্ঘদিন ধরে অসু্স্থ ছিলেন। গত বছরের ফেব্রুয়ারী মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাথায় জল জমার কারণে তাকে সেসময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোগে ভুগছেন মুকুল। ডিমেনশিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই নেতা। কাঁচড়াপারার বাড়িই এখন তার সর্বক্ষণের ঠিকানা। কয়েকদিন আগে সেখানে গিয়ে মুকুল রায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

একদা বঙ্গরাজনীতিতে তাকে চাণক্য বলা হত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উত্থানের পিছনে অনেক অবদান রয়েছে মুকুল রায়ের। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই দলের ‘সেকেন্ড ম্যান ইন কমান্ড’ ছিলেন মুকুল রায়। দলের সংগঠনের রাশ ছিল তার হাতে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে শিবির বদল করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তারপর রাজ্যে শক্তি বৃদ্ধি করে বিজেপি। ২০১৯ সালে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে আশাতীত ফল করেছিল গেরুয়া শিবির। তার পিছনেও অবদান ছিল মুকুল রায়ের। ২০২১ বিধানসভা নির্বাচনে তাকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। তিনি বিপুল ভোটে জয়ীও হয়েছিলেন। পরে ফের ঘরওয়াপসি হয় মুকুলের। সপুত্র তৃণমূল ভবনে গিয়ে যোগ দিয়েছিলেন তার পুরনো দলে। গত ফেব্রুয়ারি মাসে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে তলব করে ইডি। কিন্তু তার শারিরীক অবস্থার কথা জানিয়ে ইডিকে চিঠি দেয় তার পরিবার। তারপর মুকুলের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।

About Post Author