সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: বিশ্বকাপের সময় ভারতীয় দলের অনুশীলনের জার্সিতে গৈরিকীকরণের অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের গৈরিকীকরণের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। দূরদর্শনের লোগোতে গৈরিকীকরণ হয়েছে বলে সোচ্চার হয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন।

সম্প্রতি দেখা গিয়েছে, দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রং বদলে ফেলা হয়েছে। পরিচিত নীল-হলুদ রং বদলে হয়েছে কমলা। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যে নিশানা করতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে। দূরদর্শনের লোগোর রং বদল নিয়ে এবার আসরে নেমেছেন মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একটি ট্যুইটে তিনি লিখেছেন, “সারাদেশে যখন জাতীয় নির্বাচন চলছে, তখন আমাদের দূরদর্শনের লোগোর হঠাৎ গৈরিকীকরণ এবং রং পরিবর্তনে আমি হতবাক! এটা একেবারেই অনৈতিক এবং চরমভাবে বেআইনি। ন্যাশানাল পাবলিক ব্রডকাস্টারের বিজেপির প্রতি পক্ষপাতিত্ব মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেছেন, “দেশে যখন আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, তখন কীভাবে ভারতের নির্বাচন কমিশন এই কাজের অনুমতি দিল। নির্বাচন কমিশনকে অবিলম্বে এটি বন্ধ করতে হবে। দূরদর্শনের আসল নীল রঙের লোগো ফেরাতে হবে।”
I am shocked at the sudden saffronisation and change of colour of our Doordarshan logo when the national elections are taking place across the country! It is absolutely unethical, grossly illegal, and speaks loudly of the pro-BJP bias of the national public broadcaster!
How… pic.twitter.com/3JnfDhR3Ca
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2024
আরও পড়ুন: Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে কোচবিহারে দফায় দফায় অশান্তি, এবার তথ্য চাইল নির্বাচন কমিশন
মুখ্যমন্ত্রীর আগে এই বিষয়ে সোচ্চার হয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা প্রসারভারতীর প্রাক্তন সিইও জওহর সরকার। তিনি লিখেছিলেন, “জাতীয় সম্প্রচারক দূরদর্শন তাদের ঐতিহাসিক লোগোকে গেরুয়া রং করেছে! প্রাক্তন সিইও হিসাবে আমি এই গৈরিকীকরণে খুবই আশঙ্কিত। আমার মনে হচ্ছে, এটা আর প্রসার ভারতী নয়, এটা প্রচার ভারতী!” এই বিতর্ক নিয়ে মুখ খুলেছে প্রসার ভারতীও। তারা জানিয়েছে এই পরিবর্তনের কথা আগেই ঘোষণআ করা হয়েছিল। প্রসারভারতীর বর্তমান সিইও জানিয়েছেন মাঝে মধ্যেই লোগোর রং বদল করা হয়। তিনি জানিয়েছেন বর্তমানে যে রংটি রয়েছে সেটি আদতে গেরুয়া নয় কমলা।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি