সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিলঃ মর্মান্তিক দুর্ঘটনা! ওড়িশায় মহানদীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহিলা ও শিশু-সহ আরও ৭ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী। সেই সময় হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেইসঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মৎস্যজীবীরা। অনেকে সাঁতার করে পারে ওঠেন। কিন্তু জলে ডুবে মৃত্যু হয় চার জনের। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। তবে, মহিলা ও শিশু-সহ আরও ৭ জন নিখোঁজ বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে কোচবিহারে দফায় দফায় অশান্তি, এবার তথ্য চাইল নির্বাচন কমিশন
তাঁদের খোঁজে শনিবার সকাল থেকেও ফের নদীতে তল্লাশি শুরু করেছে ওড়িশার ব়্যাপিড অ্যাকশন ফোর্স। এই ঘটনা প্রসঙ্গে এলাকার কালেক্টর কার্তিকেয় গোয়েল জানিয়েছেন, ওড়িশার ব়্যাপিড অ্যাকশন ফোর্স আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে। ভুবনেশ্বর থেকে স্কুবা ডাইভাররা আসবেন বলে খবর পেয়েছি। এখনও পর্যন্ত ৪৭-৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিজেদের গ্রামে পাঠানো হচ্ছে। অন্যদিকে, মর্মান্তিক দুঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।
#OdishaMahanadi
#Latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর