সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিলঃ বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে এই মুহূর্তে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তৃতীয় দফার নির্বাচনের আগে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৬ কোম্পানি। দ্বিতীয় দফায় জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী নিয়োগ করা হবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে মালদায়। সেইসঙ্গে প্রায় ১১০০০ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে। তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান থাকবেন।
আরও পড়ুন বাড়ছে শুষ্ক গরমের দাপট, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস
এদিকে,পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, কুইক রেসপন্স টিম, কিউআরটি-র ক্ষেত্রে এই নির্বাচনে বিশেষ জোর দেওয়া হয়েছে। জঙ্গিপুরে মোতায়েন থাকছে ৬৩টি QRT। কৃষ্ণনগরে ১২ টি QRT। মালদহে সব থেকে বেশি ১৪৩ টি QRT। মুর্শিদাবাদে ১১৩ টি QRT। প্রত্যেক QRT-তে থাকবে কমপক্ষে 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
এদিকে, আগামী ২৬ এপ্রিল রাজ্যে তিন কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় বাংলার তিনটি আসনে- দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট রয়েছে। তার আগে রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী নিয়োগ করা হবে, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোট ১১১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মধ্যে ইসলামপুরে মোতায়েন করা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী ও রায়গঞ্জে ৬০ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। এই দুই জায়গায় কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে। অন্যদিকে, দার্জিলিং-এ ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে। কালিম্পংয়ে ১৬ কোম্পানি বাহিনী এবং ১৫টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে।
#CentralForce
#loksabhaelection2024
#লোকসভাভোট২০২৪


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি