Home » Jadavpur University : রাজ্যের প্রস্তাবেই সিলমোহর রাজভবনের, নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University : রাজ্যের প্রস্তাবেই সিলমোহর রাজভবনের, নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ রাজ্যের প্রস্তাবিত নামেই সিলমোহর। দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। সোমবার রাজ্যের প্রস্তাবিত নামেই সিলমোহন বসালেন আচার্য সিভি আনন্দ বোস। গত ২৪ ডিসেম্বর উপাচার্য পদ থেকে অপসারিত করা হয়েছিল বুদ্ধদেব সাউকে।মূলত, সমাবর্তন অনুষ্ঠানকে বিতর্কের জেরেই পদ থেকে অপসারিত হতে হয়েছিল বুদ্ধদেব সাউকে। ফলে এতদিন উপাচার্যহীন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।এদিন নতুন উপাচার্য নিয়োগ আচার্য তথা রাজ্যপাল বোসকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, রাজ্য-রাজভবন সংঘাত নতুন কিছু নয়। উপাচার্য নিয়োগ নিয়ে এর আগেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হয়েছে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বিরোধের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দ্রুত ছ’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যের পাঠানো তালিকা থেকেই এই নিয়োগ করতে হবে বলে দেওয়া হয় নির্দেশ। এরপর রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, আচার্য বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রাজ্যের প্রস্তাবিত ভিসি ভাস্কর গুপ্তকেই নিয়োগ করেছেন। ভাস্কর গুপ্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক। 

আরও পড়ুন  Central Force: দ্বিতীয় দফার ভোটে রাজ্যে ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে গত শনিবারই বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল তথা সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির সঙ্গে বৈঠকের পরই উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠক ডেকেছিলেন বোস। এদিন বৈঠক করেন রাজভবনের এক উচ্চ পদস্থ আধিকারিক। রাজভবন সুত্রে খবর উপাচার্য বিহীন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বৈঠক ছিল এটি। রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ ফাঁকা রয়েছে, বাকিগুলোতে রয়েছে অন্তর্বর্তী উপাচার্য। গত ১৬ ই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে একটি রিপোর্ট পেশ করা হয়। রাজ্যের তালিকা থেকে দ্রুত ৬ জন উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এক সপ্তাহের সময় সীমা বেধে দেয় আদালত।

এরপরই ৩১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে যাদের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে ৬ টি নামে শিলমোহর দেয় রাজভবন। এবার উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করবেন আচার্য। রাজ্য সরকারের সুপারিশের তালিকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য রাজভবনের পছন্দ মত ব্যক্তিদের বৈঠকে ডাকে। রাজভবনের ডাকে এই বৈঠকে উপস্থিত থাকবেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অমিতাভ দত্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত, বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী–সহ কয়েকজন। কয়েকজন আবার রাজভবনের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলেও সূত্রের খবর।

About Post Author