সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল : ১৪ বছরের ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন । দোষ কার্যত স্বীকার করে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী স্কুল শিক্ষিকা মিচেল ক্রিষ্টিন সলিস ।
২০২১ সালে, ক্যালিফোর্নিয়ার বাট কাউন্টি-র এক স্কুলে বদ্ধ ক্লাসরুমে নাবালক ছাত্রের সঙ্গে মধ্য বয়সী শিক্ষিকা শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পুলিশ পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে । মঙ্গলবার শুনানি চলাকালীন শিক্ষিকা তাঁর নির্দোষ থাকার আবেদন পরিবর্তন করেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাট কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য স্কুল শিক্ষিকার শাস্তি হতে চলেছে । জানা গিয়েছে, ধারা অনুযায়ী গ্রিডলের বাসিন্দা ৪৬ বছর বয়সী স্কুল শিক্ষিকার চার বছরের জেল হতে পারে ।
জানা গিয়েছে, ২০২১ সালে এইটথ স্ট্যান্ডার্ডয়ের ছাত্রকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন স্কুল শিক্ষিকা সলিস । তাঁকে প্রথমে তিনি ইনস্টাগ্রামে তার সঙ্গে যোগাযোগ শুরু করেন । এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সলিস ওই পড়ুয়াকে এসএমএস করতে শুরু করেন এবং পরবর্তীতে তিনি ১৪ বছরের পড়ুয়াকে বহুবার সেক্স চ্যাটে জড়ান এবং তাকে বিভিন্ন সময় যৌন উদ্দীপনামূলক ছবি পাঠান ।এই ছবি গুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিল তাঁর নিজের নগ্ন দেহের ছবি। অবশেষে , ২০২১ বন্ধ ক্লাসরুমে পড়ুয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনা সামনে আসে যখন ওই শিক্ষিকা ২০২৩ সালের অক্টোবর মাসে অন্তরঙ্গ মুহূর্ত ছবি নিজের ঘনিষ্ঠদের কাছে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ রয়েছে। রয়েছে আইন । অতঃপর শুরু হয় তদন্ত। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখতে শুরু করে । ঠিক এক মাসের মাথায় তাকে গ্রেফতার করা হয়, সেসময় তিনি জামিনে ছাড়া পেলেও অবশেষে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর হতে চলেছে শাস্তি । তাঁর শাস্তি ঘোষণা হবে ৬ জুন।।
আরও পড়ুন সিরিয়াল কিলার রেবেকা অবোর্ন : অবাধ যৌনতার প্রলোভন দেখিয়ে একের পর এক খুন
Latestbengalinews


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক