Home » গাইঘাটা হত্যাকান্ড : দাদা খুন, ভাই আটক

গাইঘাটা হত্যাকান্ড : দাদা খুন, ভাই আটক

সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিল : সাসপেন্স থ্রিলারকে হার মানাতে পারে বুধবারের গাইঘাটা হত্যাকান্ড । রাতারাতি রহস্যের প্রায় ভেদ করে আনল পুলিশ। গাইঘাটায় সন্ধ্যের কিছু পরে, জামদানি এলাকায় রক্তাক্ত এক মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়,  কিন্তু এক ঘণ্টার মধ্যে পুলিশ রহস্যের জট অনেকটাই ছাড়িয়ে ফেলতে পেরেছে বলেই তারা জানিয়েছে। মৃত ব্যক্তির ভাইকে ঘটনাস্থলের কিছু দূরে পাকড়াও করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।

স্থানীয়রা বুধবার সন্ধ্যায় জামদানী এলাকায় মধুসূদন কাঠির রাস্তার পাশে রক্তাক্ত, নিস্প্রান অবস্থায় অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। বহু আগেই তার মৃত্যু হয় বলে পুলিশের সন্দেহ। পুলিশ দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় । মৃত ব্যক্তির  মুখে ও হাতে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল । মৃত ব্যক্তির নাম মফিজুর রহমান। এই ঘটনার কিছু পরে পুলিশ রক্ত মাখা গেঞ্জি পরা অবস্থায় তার ভাই মসিয়ার-কে আটক করে। ধৃত প্রাথমিকভাবে জানায়, জনৈক সত্যজিৎ বিশ্বাস তার দাদাকে হত্যা করে। তবে পুলিশ মসিয়ারকে সন্দেহের তালিকায় রেখেই তদন্ত শুরু করেছে।আর্থিক কারণে এই খুন বলেই মনে করা হচ্ছে। ধৃত জানিয়েছে, তার দাদা খুনীকে অনেক টাকা ধার দিয়েছিল। সত্যজিতের সঙ্গে মশিয়ারের যোগসূত্র  কী তা জানতে চেষ্টা করা হচ্ছে। মসিয়ারের বক্তব্য সঠিক কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।গাইঘাটা হত্যাকান্ড ঠিক কেন ও খুনের সঙ্গে কারা কারা যুক্ত তা অচিরেই প্রকাশ পাবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : ১৪ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, দোষী সাব্যস্ত ৪৬ বছরের স্কুল -শিক্ষিকা, হতে চলেছে কারাবাসের শাস্তি

About Post Author