সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ ব্যালটে নয়, ভোট হবে ইভিএমেই। লোকসভা নির্বাচনের মাঝেই বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট যাচাই করার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, নির্বাচন কমিশনকে ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনকে। তাছাড়াও দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের অনুরোধে ইভিএমের পুড়ে যাওয়া মাইক্রোকন্ট্রোলার খতিয়ে দেখতে পারেন ইঞ্জিনিয়াররা। তবে খরচ বহন করতে হবে প্রার্থীদের। ইভিএমের কারচুপি ধরা পড়লে প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।
সূত্রের খবর, লোকসভা নির্বাচন চলাকালীনই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের সঙ্গে জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে এই মামলার শুনানি চলছিল। এ দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে রায় দেওয়া হয়। ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের (Election Commission) কাছে ইভিএমের প্রযুক্তি সংক্রান্ত কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট।
এরপরই আদালত জানিয়েছিল, ‘সব কিছুকে সন্দেহ করা ঠিক নয়। সব কিছুরই আপনারা সমালোচনা করতে পারেন না। যদি কমিশন কিছু ভালো কাজ করে থাকে সেটাও স্বীকার করতে হবে। সব কিছুরই নিন্দা করলে হবে না।’ এমনকী রায়দানের সময়েও সেই কথাই বলেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর মতে, গণতন্ত্রের সমস্ত স্তম্ভের উপর আস্থা রাখলেই দেশজুড়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
#100PercentVerificationOf VVPAT


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের