সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ বাংলায় শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট দেওয়া। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। দেশের মোট ৮৮টি আসনে চলছে গণতন্ত্রের উৎসব। পশ্চিমবঙ্গের তিন আসন- দার্জিলিং-রায়গঞ্জ-বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। উত্তরের এই ৩ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মোট ৪৭ জন প্রার্থীর। তাঁদের মধ্যে বেশ কয়েকজন নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন ভোটের মধ্যেই বিপুল পরিমান অর্থ সহ বিজেপির জোটসঙ্গী জিএনএলএফের নেতার গাড়ি আটক
দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন গোপাল লামা। এদিকে, বিজেপির হয়ে ফের একবার টিকিট পেয়েছেন রাজু বিস্তা। পাশাপাশি কংগ্রেসর টিকিটে লড়ছেন মুনীশ তামাং। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল এবং কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ। অন্যদিকে বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বিজেপি হয়ে ফের একবার লড়ছেন সুকান্ত মজুমদার। বামেদের হয়ে লড়ছেন জয়দেব সিদ্ধান্ত। সকাল ৯টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে সব চেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। কমিশন সূত্রে খবর, এই কেন্দ্রে ভোটদানের হার ১৬.৪৬ শতাংশ। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
অন্যদিকে, বালুরঘাটে ভোট পড়েছে ১৪.৭৪ শতাংশ, দার্জিলিঙে পড়েছে ১৫.৭৪ শতাংশ। ইতিমধ্যেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে এই ৩ লোকসভা কেন্দ্র। দার্জিলিং-এ এবার মোট ভোট কেন্দ্র ১৯৯৯। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে এবার মোট ভোট কেন্দ্র ১৭৩০। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১৮। নিরাপত্তার দায়িত্বে থাকছে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, বালুরঘাটে মোট ভোট কেন্দ্র ১৫৬৯। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০৮। নিরাপত্তার দায়িত্বে থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
#WestBengalLokSabhaElection2024
#Secondroundofpolling


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?