সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ বাংলায় শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট দেওয়া। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের তিন আসন- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। উত্তরের এই ৩ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মোট ৪৭ জন প্রার্থীর। ইতিমধ্যেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে এই ৩ লোকসভা কেন্দ্র। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসছে একাধিক অভিযোগ। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই বালুরঘাটে দফায় দফায় অশান্তি। এখনও পর্যন্ত সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে বালুরঘাট থেকে।
আরও পড়ুন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের
এদিন সকালেই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে তো তৃণমূল কর্মী এবং পুলিশের বচসা হয়েছে। এবার বিজেপির এক কর্মীকে চড় মারার অভিযোগ উঠল মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা এক মহিলা বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের মহিলা কর্মীর বিরুদ্ধে। তিনি আবার তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী। ইতিমধ্যেই গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হেঁটে এসে ভিডিও করতে থাকা এক বিজেপি কর্মীকে কার্যত চড় মারছেন তিনি।
বলছেন, ”ভিডিও করে কী লাভ হবে রে? তুই রিপোর্টার?” অন্যদিকে, বালুরঘাটের তপনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। রামপুরা ও কৃষ্ণবাটি বুথে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি