সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। তার জায়গায় দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। শুক্রবার দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল করা হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় দেবাশিসের মনোনয়ন বাতিল হল। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে যাবেন দেবাশিস ধর বলে জানিয়েছেন। যদিও তাঁর দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি।
আরও পড়ুন ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখতে হবে, ১০০ শতাংশ ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেকশন ৩৬ অফ রিপ্রেসেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী, যদি কোনও প্রার্থী সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হন, তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেই সার্টিফিকেট জমা দিতে পারেননি। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর জন্য ফর্ম ২৬ ফিলাপ করতে হয়। কিন্তু, দেবাশীষ ধরের ক্ষেত্রে তা জমা দেওয়া হয়নি। সূত্রের খবর, দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি তিনি ইস্তফা দিলেও নবান্ন থেকে এখনও তাকে রিলিজ দেয়নি। এদিকে তাঁর বদলে হওয়া প্রার্থী দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, দলই তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।
তাই দলের নির্দেশ মেনেই তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন দেবতনু। পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাঁকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে।
# BirbhumBJPCandidate
#nominationofbirbhumbjpcandidaterejected
#latestbengalinews


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি