সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : 2024 Loksabha Elections দেশে প্রথম দু দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার ভোট হবে ৯৪ টি লোকসভা কেন্দ্রে। এই ৯৪ টি কেন্দ্রের মধ্যে রয়েছে বঙ্গে ৪ টি লোকসভা কেন্দ্রে ভোট। বঙ্গের চারটি আসন হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।
আসামে ৪টি কেন্দ্রে ভোট, বিহারে ৫ টি কেন্দ্রে ভোট, ছত্রিশগড়ে ৭ টি কেন্দ্রে এবং গোয়াতে ২টি লোকসভা কেন্দ্রে ভোট। গুজরাটে ৭ মে তৃতীয় দফায় ২৬ টি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হবে। সেদিন কর্নাটকে রয়েছে ১৪ টি লোকসভা কেন্দ্রে ভোট এবং মধ্যপ্রদেশে ৮ টি কেন্দ্রে ভোট। মহারাষ্ট্রে ১১ টি ও উত্তর প্রদেশের ১০ টি কেন্দ্রে ভোট হবে ৭ মে। দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউয়ে দুটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়। ৭ মে তৃতীয় দফায় জম্মু-কাশ্মীরে ১ টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে।জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রজৌরিতে ভোট হবে তৃতীয় দফায়।


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট