Home » তৃতীয় দফার ভোট কবে ও কোথায়?

তৃতীয় দফার ভোট কবে ও কোথায়?

সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল :  2024 Loksabha Elections দেশে প্রথম দু দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার ভোট হবে ৯৪ টি লোকসভা কেন্দ্রে। এই ৯৪ টি কেন্দ্রের মধ্যে রয়েছে বঙ্গে ৪ টি লোকসভা কেন্দ্রে ভোট। বঙ্গের চারটি আসন হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।

আসামে ৪টি কেন্দ্রে ভোট, বিহারে ৫ টি কেন্দ্রে ভোট, ছত্রিশগড়ে ৭ টি কেন্দ্রে এবং গোয়াতে ২টি লোকসভা কেন্দ্রে ভোট। গুজরাটে ৭ মে তৃতীয় দফায় ২৬ টি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হবে। সেদিন কর্নাটকে রয়েছে ১৪ টি লোকসভা কেন্দ্রে ভোট এবং মধ্যপ্রদেশে ৮ টি কেন্দ্রে ভোট। মহারাষ্ট্রে ১১ টি ও উত্তর প্রদেশের ১০ টি কেন্দ্রে ভোট হবে ৭ মে। দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউয়ে দুটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়। ৭ মে তৃতীয় দফায় জম্মু-কাশ্মীরে ১ টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে।জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রজৌরিতে ভোট হবে তৃতীয় দফায়।

About Post Author