সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল : IPL2024 হায়দ্রাবাদ বধ করল চেন্নাই। কট ড্যারেল মিচেল বোল্ড তুষার দেশপান্ডে। রবিবাসরীয় রাতের সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসটাকে এভাবেই লেখা যায়। ঝড় ওঠার আগেই মাত্র ১৩৪ রানে হায়দ্রাবাদের ইনিংসকে থামিয়ে দিল চেন্নাইয়ের পেস বাহিনী। দেশপান্ডে – পথিরানা- মুস্তাফিজ মিলে শেষ করলেন হায়দ্রাবাদকে।ড্যারেল মিচেলের হাতে ধরা পড়লেন পাঁচ হায়দ্রাবাদ ব্যাটার। দেশপান্ডে একাই পেলেন চার উইকেট। হায়দ্রাবাদকে ৭৮ রানে হারিয়ে প্লে-অফে যাওয়ার দৌড়ে একধাপ এগোলো চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ঋতুরাজ গাইকোয়াড়ের ৯৮ রানে ভর করে তারা তোলে ৩ উইকেটে ২১২। রান পান ড্যারেল মিচেল এবং শিবম দুবেও। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই হেড ও অভিষেককে সাজঘরে ফিরিয়ে দেন তুষার দেশপান্ডে। ক্যাচ দুটি ধরেন ড্যারেল মিচেল। ড্যারেল মিচেলের তালুবন্দি হয় ক্লাসেনের ক্যাচ। আর সেখানেই হায়দ্রাবাদের রবিবারের সম্ভাবনার ইতি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঋতুরাজ ।।
হায়দ্রাবাদ বধ করল চেন্নাই


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার