সময় কলকাতা ডেস্ক,২৮ এপ্রিল : IPL 2024 মাত্র ৪১ বল খেললেন। দশটি ছয় মারলেন। শতরান করলেন। পাশে বিরাট কোহলিও ছিলেন মানানসই। তবুও সবাইকে ছাপিয়ে সেঞ্চুরি করলেন, চার ওভার বাকি থাকতেই উইল জ্যাকস গুজরাটের দেওয়া ২০১ রানের টার্গেট ছাড়িয়ে বেঙ্গালুরুকে জয় এনে দিলেন। গুজরাটকে বেহালুরু হারালো ৯ উইকেটে।
রবিবাসরীয় বিকেলে গুজরাট টাইটানসের আশায় জল ঢেলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বড্ড দেরিতে ঘুম ভাঙল আরসিবির। এই জয় বেঙ্গালুরুকে আদৌ প্লে-অফে নিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও, গুজরাটের কাছে প্লে-অফে যাওয়ার প্রশ্নে এই হার বড় ধাক্কা। গিল এদিনও রান পান নি। ব্যাটে শাহরুখ খান ৩০ বলে ঝোড়ো ৫৮ করে গুজরাটকে দুশো রানে পৌঁছে দিলেও বল হাতে কোহলি -উইল জ্যাকস জুটির কাছে প্রবল পিটুনি খেলেন । সাই কিশোর ছিলেন মন্দের ভালো। একমাত্র উইকেটটিও তাঁর। দিনটাই ছিল কোহলি -জ্যাকসের।।


More Stories
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
মোহনবাগানের সিনিয়রদের আটকে দিয়ে নৈতিক জয় ইস্টবেঙ্গল জুনিয়রদের