সময় কলকাতা ডেস্ক, ১ মে: দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। দুই দফায় ভোটগ্রহণ সমাপ্ত। তৃতীয় দফার আগেই সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। টেলি দুনিয়ার পরিচিত মুখ বাঙালি এই অভিনেত্রী বুধবার পদ্মশিবিরে নাম লেখালেন।

রূপালির জন্মদিন ছিল সোমবার। মুম্বইয়ের এক নামী রেস্তরাঁয় প্রায় সারাটা রাত জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। মঙ্গলবার পরনে পদ্মফুলের নকশা দেওয়া গেরুয়া রঙের শাড়ি পরে হাজির হয়ে যান দিল্লিতে বিজেপির সদর দফতরে। বিজেপি নেতা বিনোদ তাওড়ে এবং অনিল বালুনি তাকে উত্তরীয় পরিয়ে পার্টিতে স্বাগত জানান। হাতে বিজেপির দলীয় পতাকা তুলে নেন বাঙালি অভিনেত্রী। রাজনীতির ময়দানে পা রেখে রূপালি জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রেরণা। তিনি বলেন, “উন্নয়নেরমহা কর্মযজ্ঞে যোগ দিতেই আমার রাজনীতিতে আসা। আপনাদের আশীর্বাদ নিয়েই পরবর্তী কালে পথ চলতে চাই।”
Eminent actress Rupali Ganguly & astrologer Shri Ameya Joshi join the BJP in New Delhi. https://t.co/gLhgpDfb1Q
— BJP (@BJP4India) May 1, 2024
আরও পড়ুন: Kunal Ghosh: দলবদলু তাপসের প্রশংসা করে বিপাকে কুণাল, অপসারণ করা হল রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে
অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রাখা তারকার সংখ্যাটা নেহাত কম নয়। সেই তালিকায় নতুন নাম রূপালী গঙ্গোপাধ্যায়। ২০০০ সাল থেকে টেলিভিশনে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। তবে প্রথম প্রচারের আলোয় আসেন ২০০৪ সালে। সারাভাই বনাম সারাভাই ধারাবাহিকে মনীষা সিং সারাভাই চরিত্রের জন্য। তারপর থেকে একাধিক ধারাবাহিক ও রিয়্যালিটি শোতে দেখা গিয়েছে তাকে। দর্শকের ভালবাসাও পেয়েছেন বাঙালি অভিনেত্রী । সম্প্রতি তিনি ব্যস্ত তার ধারাবাহিক অনুপমা: নমস্তে আমেরিকার কাজে। যা এই মুহূর্তে রেটিংয়ের দিক থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। শুধু তাই নয় টেলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিকও নাকি পান ৪৭ বছরের রূপালি। তবে রূপালি জগৎ থেকে এবার রাজনীতির দুনিয়ায় পা রাখলেন তিনি। চলতি লোকসভা নির্বাচনে অরুণ গোভিল বা কঙ্গনা রানাউতের মত টেলি ও সিনেমা জগতের তারকাদের প্রার্থী করেছে পদ্মফুল শিবির। এবার কি ভোটের ময়দানেও দেখা যাবে বঙ্গ কন্যাকে? বিজেপির একাংশের মতে উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করতে পারে তার দল। যেখানে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়ড়া। রাজনীতির ময়দানে অনুপমা কতটা ম্যাজিক দেখাতে পারেন তার উত্তর মিলবে সময়ে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের