সময় কলকাতা ডেস্ক,৫ মে : দীপ্তকণ্ঠে মানুষের জয়গান গাইতে শুরু করলেন ৮২ বছরের যুবক প্রতুল মুখোপাধ্যায়। গেয়ে উঠলেন, “সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। “। এই মনুষ্যত্ব বাঁচাবার প্রেরণায় তাঁর পথ নির্দেশ, রুখতে হবে একনায়কতন্ত্র। কাকলি ঘোষ দস্তিদারের আহবানে বুদ্ধিজীবী সমাবেশে তিনি বললেন, ওরা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। “ওরা” কারা তাও পরিষ্কার করে দিলেন শিল্পী ও বুদ্ধিজীবী প্রতুল মুখোপাধ্যায়। তিনি সরাসরি বললেন, বিজেপিকে ভোট নয় । তাঁর সুস্পষ্ট বার্তা, ভোটে নরেন্দ্র মোদিকে সম্মান প্রদর্শনের কোনও জায়গা নেই। বিজেপিকে রোখার আহ্বান জানিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের পরামর্শ, একনায়কতন্ত্রকে রুখতে বঙ্গের প্লাটফর্ম তৃণমূল কংগ্রেস।
মালদা উত্তর, জিতবে কে? ফিকে হয়ে আসা গনিখানের ছবি ও ভোটযুদ্ধ
রবিবাসরীয় বিকেলে বারাসাতে বুদ্ধিজীবীদের সমাবেশ ছিল বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানীগুণী বিদ্বজ্জন। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বুদ্ধিজীবীরা জানালেন , বারাসাতের তিনবারের সাংসদ কি কি জনহিতকর কাজ করেছেন তা মানুষের কাছে দিনের আলোর মত স্পষ্ট। চিকিৎসক, আইনজীবী, ক্রীড়াবিদরা এও জানালেন , মানুষের জন্য কাকলি ঘোষ দস্তিদার যা করেছেন তা যেমন স্পষ্ট, তেমনই আশু প্রয়োজন কাকলি ঘোষ দস্তিদারকে গণতন্ত্রের সংকট রক্ষায় জয়ী করা কারণ বিজেপি জিতলে বিপদ হয়ে যাবে।

বিজেপি জিতলে কেন বিপন্ন হবে মানুষ? এই প্রশ্নের ব্যাখ্যায় সবাইকে ছাপিয়ে গেলেন গায়ক,কবি, শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। তাঁর মুক্তকণ্ঠে আহ্বান,আর যাকেই হোক বিজেপিকে ভোট দেবেন না। তাঁর মতে, বিজেপি ফ্যাসিস্ট, তারা সংবিধান মানবে না। প্রতিশোধ নিতে ইডি, সিবিআই পাঠানো হবে। ২০২৪ সালে তারা জিতলে,২০২৬ সালে বঙ্গের ভোট হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন প্রতুল মুখোপাধ্যায়। তিনি এও বলেন , বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী তাকে ভোট দিতে হবে । তাঁর আহ্বান,বঙ্গে তৃণমূলকে ভোট দিন, দিল্লিতে বিজেপিকে আটকাতে ভোট দিতে হতে পারে আপকে। কিন্তু বিজেপিকে ভোট নয়। বিজেপিকে রুখতে দিকে দিকে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথার রেশ ধরে মনুষত্ব বাঁচানোর গান গেয়ে বার্তা দিলেন প্রবীণ গায়ক।তাঁর বার্তা, একা কাকলি ঘোষ দস্তিদার রুখতে পারবেন না বিজেপিকে। সর্বত্র মানুষকেই রুখতে হবে একনায়কতন্ত্রের ধারক ও বাহক রাজাকে । শুধু কাকলি ঘোষ দস্তিদারের পাশে এসে বারাসাতে বিজেপিকে রোখার আহ্বান ছিল না এদিন। বুদ্ধিজীবীরা বারাসাতের তিনবারের সাংসদের পাশে এসে যেমন দাঁড়ালেন, বৃহত্তম ক্ষেত্রে সমর্থন জানালেন রাজ্যে তৃণমূল ও ভিনরাজ্যে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তিকে । রবিবাসরীয় বিকেলে বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে বুদ্ধিজীবী সমাবেশে বিদ্বজ্জনরা বারংবার সরব হলেন বিজেপি বিরোধিতায়।।


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট