স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মে: বিশ্বক্রিকেটে আনকোরা নাম উগান্ডা। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে উগান্ডার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই দলের অফ স্পিনার ফ্র্যাঙ্ক সুবুগার (Frank Nsubuga) সামনে রয়েছে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। কী রেকর্ড গড়তে পারেন তিনি?

নামিবিয়ার পরে আফ্রিকার দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অজর্ন করে তারা। বাছাই পর্বের ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় ছিনিয়ে নেয় উগান্ডা। যোগ্যতা অর্জনের পাশাপাশি বুধবার তারা ১৫ জনের দলও ঘোষণা ফেলে। দলে স্থান পেয়েছেন ৪৩ বছর বয়সী অফ স্পিনার সুবুগা। আসন্ন বিশ্বকাপে উগান্ডার জার্সিতে তিনি যদি একটি ম্যাচও খেলেন, বিশ্বরেকর্ড করবেন তিনি ও তার দল। প্রবীনতম ক্রিকেটার হিসাবে রেকর্ড বুকে জায়গা করে নেবেন সুবুগা। এতদিন পর্যন্ত এই রেকর্ডটি দখল করে রেখেছিলেন ওমানের মহাম্মদ নাদিম ও নাসিম খুশি। মাত্র ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় সুবুগার। ৫৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। ৫৫ টি উইকেট শিকার করেছেন ৪৩ বছর বয়সী এই অফ স্পিনার। ইকোনমি রেটও বেশ চোখ ধাঁধানো ৪.৭৯।
Brian Masaba to lead Uganda in their first appearance at the ICC Men’s #T20WorldCup.
Squad details ➡️ https://t.co/ONeFQuL8rk pic.twitter.com/w8GSA8XuBR
— ICC (@ICC) May 8, 2024
আরও পড়ুন: Mohun Bagan: পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ, মোহনবাগানে যোগ দিতে পারেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?
বিশ্বকাপের গ্রুপ সি-তে উগান্ডার প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজ। ৪ জুন গয়নাতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে উগান্ডা। আসন্ন বিশ্বকাপে উগান্ডা-সহ প্রবীণতম ক্রিকেটার এন সুবুগার প্রতি যে বিশেষ নজর থাকবে ক্রিকেট ভক্তদের, সে কথা বলার অপেক্ষা রাখেনা।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন