Home » Mohun Bagan: পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ, মোহনবাগানে যোগ দিতে পারেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?

Mohun Bagan: পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ, মোহনবাগানে যোগ দিতে পারেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মে: মরশুমটা দুর্দান্ত কেটেছ সবুজ মেরুন ব্রিগেডের। এই মরশুমে তারা ঘরে তুলেছে ডুরান্ড কাপ ও  ISL শিল্ড। ফলে ত্রিমুকুট জয়ের হাতছানিও ছিল মেরিনার্সদের সামনে। কিন্তু মুম্বাই সিটি FC-র কাছে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয় তাঁদের। তবে ISL এখন অতীত, চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করে দেখছে গঙ্গাপারের ক্লাব। সেই মতো দল গোছানোর কাজে নেমে পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। বেশ কিছু দেশি-বিদেশি তারকা ফুটবলারের সাথে তারা কথাবার্তা চালাচ্ছে বলে খবর। তবে এবার আরও এক বিশ্বকাপারকে দেখা যেতে পারে মোহনবাগান দলে ।

ইরানিয়ান বিশ্বকাপার রোউজবে চেশ্মি যোগ দিতে পারেন মেরিনার্স শিবিরে। ৬ ফুট ৪ ইঞ্চির এই ইরানিয়ান বিশ্বকাপারের সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ রাখছিলেন মোহনবাগান কর্তারা। তবে শোনা যাচ্ছে, এবার অনেকটাই এগিয়েছে কথাবার্তা। ইরানিয়ান এই বিশ্বকাপার বর্তমানে খেলছেন ইরানের ইস্তেঘলাল ক্লাবে। মিডফিল্ড ছড়াও তিনি খেলতে পারেন, সেন্টার ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে। তিনি ইরানের হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৭, ১৯ ও ২৩ দলে। এছাড়াও  ইরানের সিনিয়র দলের হয়ে ৩৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

আরও পড়ুন: IPL2024: ধর্মশালায় উলটপুরান! বোলারদের দাপটে পঞ্জাবকে ধরাশায়ী করে প্লে-অফের পথে একধাপ এগোল চেন্নাই সুপার কিংস

আরও পড়ুন: তৃতীয় স্থানে উঠে আসার লক্ষ্যে মুখোমুখি হায়দ্রাবাদ ও লখনউ

২০১৮ সালের বিশ্বকাপের  যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সাউথ কোরিয়ার বিরুদ্ধে সিনিয়র দলের হয়ে তাঁর অভিষেক হয়। ২০২২ বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচ করা তাঁর গোলটি আলাদা করে বিশ্ব ফুটবলে তার পরিচিতি তুলে ধরেছিল। তবে আগে থেকেই মোহনবাগান দলে আছেন অজি বিশ্বকাপার জেসন কামিংস। এছাড়াও শোনা যাচ্ছে, সম্প্রতি মোহনবাগান শিবিরে নাম লিখিয়েছেন আরও এক অজি বিশ্বকাপার জেমি ম্যাক্লারেন। ফলে দল গোছানোর নিরিখে মোহনবাগান যে বাকিদের অনেকটা পিছনে ফেলে দিয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ইরানিয়ান এই হাই প্রোফাইল ফুটবলার ভারতের মাটিতে খেলতে রাজি হন কি না।

About Post Author