স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মে: ইন্ডিয়ান সুপার লিগ বা আইপিএলের প্রায় প্রতিটি দলই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজে নেমে পড়েছে। সেই লড়াইয়ে পিছিয়ে নেই ইস্টবেঙ্গল ক্লাবও। এই মরশুমটা মোহনবাগানের জন্য দুর্দান্ত কাটলেও, ইস্টবেঙ্গলের পক্ষে ভালো যায়নি। কিন্তু আইএসএলে আত্মপ্রকাশ করার পর থেকে তুলনামূলকভাবে মরশুম ভালই গিয়েছে। ডুরান্ড কাপে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠেছে। ঘরে তুলেছে সুপার কাপ। কিন্তু আইএসএলে কাঙ্ক্ষিত সাফল্য এখনও অধরা।

আগামী মরশুমে ঘরোয়া ফুটবলের পাশাপাশি এশিয় পর্যায়ের প্রতিযোগিতা খেলবে লাল-হলুদ ব্রিগেড। কারণ গত মরশুমে সুপার কাপ জিতেছে তারা। প্রায় ১২ বছর পর জাতীয় স্তরের কোনও ট্রফি ঢুকেছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবে। সুপার কাপ জয়ী দল সুযোগ পায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার। সেই মত আগামী মরশুমে এই প্রতিযোগিতায় ভারত থেকে খেলবে ইস্টবেঙ্গল। সেই কথা মাথায় রেখে শক্তিশালী দলগঠনের বাড়তি চাপ ছিল ইস্টবেঙ্গল কর্তাদের ওপর। প্রধান বিনিয়োগকারী সংস্থা ইমামী এবার বাজেট বাড়াতে আগ্রহী কি না, সেই নিয়েও ছিল সংশয়। সেই সংশয় কাটাতে বৃহস্পতিবার ইমামী হাউসে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়। বৈঠক শুরু হয়েবিকেল ৩:২০ নাগাদ। শেষ হয় ৫:২০ নাগাদ। ইস্টবেঙ্গলের পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত, দেবব্রত সরকার, সচিব রুপক সাহা ও সৈকত সাহা। অপরদিকে, ইমামীর তরফে ছিলেন আদিত্য আগরওয়াল, মনিশ গোয়েঙ্কা প্রমুখ। এই বৈঠকের দিকে নজর ছিল আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের।
আরও পড়ুন: তীরন্দাজ কণিকার স্বপ্ন চুরমার হতে বসেছে অর্থের অভাবে
আরও পড়ুন: Mohun Bagan: পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ, মোহনবাগানে যোগ দিতে পারেন আরও এক বিশ্বকাপার, কে তিনি?
প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে জানা যায়, ইতিবাচক পথেই হেঁটেছে দুই পক্ষ। বৈঠক শেষে ইস্টবেঙ্গলের তরফে সাংবাদিকদের জানানো হয়, বাজেট নিয়ে কোনও সমস্যা নেই। ৪-৫জন খেলোয়াড় বাদে অধিকাংশ খেলোয়াড়েরই সই করানো হয়ে গিয়েছে। তারকা স্বদেশী ও বিদেশি ফুটবলারদের সই করাবে বলেও জানিয়েছেন ক্লাব কর্তারা। আগামী ১৫ই জুনের মধ্যে দলগঠনের কাজ সেরে ফেলবে তারা। এছাড়া এবছরের প্রি সিজনের ট্রেনিং দেশের মধ্যেই করবে ইস্টবেঙ্গল। এখন দেখার এদিনের বৈঠকে নেওয়া পরিকল্পনাগুলি ইস্টবেঙ্গলের জন্য কতটা কার্যকরী হয়।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া