সময় কলকাতা ডেস্ক, ১১ মে : পাঞ্জাবী ভাষার বিশিষ্ট কবি সুরজিৎ পাতর প্রয়াত। পাঞ্জাবী ভাষার প্রতি তাঁর বিশেষ অবদানের জন্য ২০১২ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। পাঞ্জাবী কবিতায় তিনি নতুন এক দিগন্ত খুলে দিয়েছিলেন তাঁর কবিতার মাধ্যমে। অনুবাদক হিসেবে তিনি ছিলেন বিখ্যাত। ৭৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।
সুরজিৎ পাতরের অজস্র কবিতা ছিল জনপ্রিয় এবং সমালোচকরা মনে করেন যে, তাঁর কবিতা উচ্চ সাহিত্য গুনসম্পন্ন। তাঁর লেখা “হাওয়া ভিচ লিখে হার্ফ” (বাতাসে লেখা শব্দ ), “বিরখ আরজ কারে “(এইসব কথা বৃক্ষ বলছিল), “হানেরে ভিচ সুলগদি বর্নমালা” (অন্ধকারের মধ্যে ধূমায়িত শব্দ ), লাফজান ডি দরগাহ (শব্দের মন্দির ), পাতঝর ডি পাজেব (শরতের নুপূর) এবং সুরজমিন (সঙ্গীত ভূমি) অত্যন্ত উল্লেখযোগ্য। বেশ কিছু নামী নাট্যকার ও কবির বিদেশী ভাষার নাটক ও কবিতাকে পাঞ্জাবী ভাষায় অনুবাদ করেছিলেন সুরজিৎ পাতর। তাঁর প্রয়াণ ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতিতে একটি অধ্যায়ের অবসান।


More Stories
প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল
টুটু বসু প্রয়াত
প্রবীণ মন্ত্রীর প্রয়াণ