Home » জলপাইগুড়িতে উৎসবমুখর আইপিএল ফ্যান পার্কে বিনোদনের বাহার

জলপাইগুড়িতে উৎসবমুখর আইপিএল ফ্যান পার্কে বিনোদনের বাহার

সময় কলকাতা ডেস্ক,১১ মে : বিনোদনের বাহার জয় করে নিচ্ছে মন। জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে আয়োজিত হচ্ছে IPL ফ্যান পার্ক। স্টেডিয়ামের টিকিট না পেলেও ফ্যান পার্কের বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। জানা গেছে IPL এর উত্তেজনা বাড়াতেই BCCI এর এই উদ্যোগ। শনিবার ও রবিবার দু’দিন ধরে অনুষ্ঠিত হবে এই মহা আয়োজোন। ফ্যান পার্কে থাকছে, বিভিন্ন মুখরোচক খাবারের স্টল। যা দর্শকদের মুখরোচক খাবার সহকারে ম্যাচ উপভোগের সুযোগ দেবে। এছাড়াও শিশুদের জন্য থাকবে, মজার খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রম। সবশেষে ভাগ্যবানদের জন্য থাকবে, লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

বিসিসিআই-এর সদস্য আনন্দ দাসাত ও ডিএসএ-র সম্পাদক কুমার দত্ত এদিন জানিয়েছেন, “আইপিএলকে আরও জনপ্রিয় করে তুলতেই এই ফ্যান পার্কের আয়োজন।”

About Post Author