সময় কলকাতা ডেস্ক, ১১ মে : অবশেষে PSG ছাড়ছেন এমবাপ্পে !রবিবার পার্ক দে প্রিন্সেসে খেলবেন শেষ ম্যাচ। দীর্ঘদিন ধরেই ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের PSG ছাড়ার জল্পনা চলছিল। এবার তাঁর দলবদলের জল্পনায় ইতি টানলেন এমবাপ্পে নিজেই। সামাজিক মাধ্যমে তার পোস্ট করা একটি ভিডিওতে এদিন তিনি জানান PSG-র হয়ে এটিই তাঁর লাস্ট মরশুম। রবিবার তুলুজের বিরুদ্ধে ‘পার্ক দে প্রিন্সেসে’ PSG-র জার্সি গায়ে, শেষ বারের মতো মাঠে নামতে চলেছেন তিনি। ২০১৭ সালে মোনাকো থেকে PSG-তে যোগ দেন এমবাপ্পে। দীর্ঘ ৭ বছর PSG-র জার্সি ৩০৬টি ম্যাচ খেলে করেছেন ২৫৫টি গোল। চলতি মরশুমে লিগ-ওয়ান জিতেছে PSG। তবে PSG-র হয়ে সব ট্রফি জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন এই ফরাসি তারকা। এই মরশুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ডরটমুন্ডের কাছে হেরে বিদায় নেয় তাঁর দল PSG। এদিন দল ছাড়ার কথা জানালেও, তাঁর পরবর্তী ঠিকানা সম্পর্কে কিছুই জানাননি কিলিয়ান এমবাপ্পে। তবে ধরেই নেওয়া হচ্ছে, তাঁর পরবর্তী ঠিকানা হতে চলেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
অবশেষে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত