Home » ফের হাওয়া বদল! রবি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফের হাওয়া বদল! রবি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এরই মধ্যে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই ফের বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম থাকবে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ থেকে ৯২
শতাংশ।

আরও পড়ুন  কাতলা কিংবা পাবদা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পার্শে মাছের তেল ঝাল

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে। এদিকে, রবিবার থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পস্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ।

#Latestbengalinews

#Weatherupdate

About Post Author