Home » ৩ অভিযুক্ত অনুপস্থিত থাকার কারণে গঠন হল না কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট

৩ অভিযুক্ত অনুপস্থিত থাকার কারণে গঠন হল না কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ  গঠন হল না কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই  আদালতে  কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হওয়ার কথা ছিল। কিন্তু, এদিন ৩ জন অনুপস্থিত থাকার কারণে  তা সম্ভব হয়নি। কয়লা  পাচার  মামলায় এখনও অবধি দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। মঙ্গলবার তৃতীয় চার্জশিট গঠন না হওয়ায় পরবর্তী দিন ৩ জুলাই  ধার্য করা হয়েছে।  আসানসোল বিশেষ সিবিআই আদালতে আজ থেকেই কয়লা পাচার মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। এদিন ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ তিনজন  অনুপস্থিত ছিলেন। কার্যত সেকারণেই  পিছিয়ে গেল এই মামলার চার্জশিট।           

আরও পড়ুন   Ebrahim Raisi: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা ভারতের

এদিকে, গত সপ্তাহেই কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা  শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে লালা। গত মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী লালার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, ২১ মে এই মামলায় চার্জ গঠনের পর ট্রায়াল শুরু হবে। এদিন আদালত লালাকে জামিন মঞ্জুরের পাশাপাশি নির্দেশ দিয়েছেন, যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে, ততদিন অনুপ নিজের বাড়ি অর্থাৎ পুরুলিয়ায় নিতুরিয়া থানা এলাকা থেকে ৫০ কিলোমিটারের বাইরে বেরতে পারবেন না।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: প্রাক্তন ফুটবলার নাকি প্রাক্তন মেয়র? হাওড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন? তরুণ বামপ্রার্থী কী আদৌ কোনও প্রভাব ফেলতে পারলেন?

প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেসময় অনুপ মাঝি অর্থাৎ লালার বাড়ি, অফিসে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর লালার সঙ্গী গুরুপদ মাজি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। যদিও সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচারকাণ্ডের তদন্ত করছে ইডিও। কিন্তু সেই মামলায় রক্ষাকবচ মেলেনি লালার।

#CoalSmugglingCase

#AsansolSpecialCBICourt

#Latestbengalinews

About Post Author