সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ ফের যাত্রী দুর্ভোগ। সাতসকালে লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন। যার জেরে পূর্ব রেলের হাওড়া শাখার মেইন লাইনে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। ডাউন লাইনেও বন্ধ ট্রেন চলাচল। সপ্তাহের ব্যস্ততম দিনে এই ঘটনায় ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা । যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন Wriddhiman Saha: মমতাকে দেওয়া কথা রাখলেন, সৌরভ সাক্ষাতেই ‘ঘর ওয়াপসি’ বাংলার ঋদ্ধির
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিট নাগাদ শেওড়াফুলি থেকে হাওড়ার দিকে আসছিল একটি খালি ইএমইউ ট্রেন। লিলুয়ায় ডাউন মেইন লাইন থেকে রিভার্সিবেল লাইনে যাওয়ার সময় আচমকাই সেটি লাইনচ্যুত হয়ে যায়। এরপর লিলুয়া স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর হাওড়া থেকে অ্যক্সিডেন্ট রিলিফ ট্রেন ডেকে পাঠান হয়। অন্যদিকে, লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে,অফিস টাইমে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন।
আরও পড়ুন Optical Illusion: তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হলে ৪৫ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
এই প্রসঙ্গে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। ট্রেনটি কেন লাইনচ্যুত হল তা জানতে একটি বিস্তারিত তদন্তও করা হবে। যাত্রী ও রেল কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


More Stories
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
পুজোর সময় শিয়ালদহ-হাওড়ার বিভিন্ন শাখায় মধ্যরাতেও চলবে বিশেষ ট্রেন