সময় কলকাতা ডেস্ক, ২৯ মেঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের একবার সিবিআই দফতরে তলব করা হল তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে। নির্বাচন পর্বের মধ্যেই ২৪ ঘণ্টার নোটিসে তলব করা হয়েছে দেবরাজকে। মঙ্গলবার বিকেলেই যুব তৃণমূলের নেতার কাছে নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে তাঁকে আজ অর্থাৎ, বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই তলবের বিষয়ে দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও পর্যন্ত মুখ খোলেননি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও দেবরাজ চক্রবর্তীকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিকবার বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী তলব করেছিল সিবিআই। সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরাও দেন দেবরাজ চক্রবর্তী। কিছুদিন আগেই দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছিল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি দেবরাজের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দেবরাজকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে নিয়োগ দুর্নীতির তদন্তে একইসঙ্গে শহরের মোট ছ’টি জায়গায় হানা দেয় ইডি কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্র মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ফ্ল্যাট এবং অফিসেও নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল ইডি আধিকারিকরা। একইসঙ্গে প্রসন্নর সহকারী প্রদীপ সিংহের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। এছাড়াও এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিক চার্জশিটও আদালতে পেশ করেছে সিবিআই ও ইডি। যেখানে নাম রয়েছে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীর।
#CBI
#DevarajChakraborty
#নিয়োগদুর্নীতিমামলা
#তৃণমূলবিধায়কঅদিতিমুন্সী


More Stories
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা