সময় কলকাতা ডেস্ক, ২৯ মেঃ টানা ৯ মাস পেরিয়ে গেলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এবার ছাত্রমৃত্যুর জেরে হস্টেল পড়ুয়াদের জন্য আরও কড়া পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয়। আর আর হস্টেল দখল করে বসে থাকতে পারবে না প্রাক্তনীরা। ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, পড়াশোনা শেষ হলেই সাত দিনের মধ্যে তাদেরকে ছাড়তে হবে হোস্টেল। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার ন’মাস পর অভিযুক্ত ৩৮ জনের মিলল শাস্তি। গত ২২ এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে এসেছেন ভাস্কর গুপ্ত। তিনি গত শুক্রবারই কর্মসমিতির বৈঠক ডাকেন। ওই বৈঠকে ভাস্কর গুপ্ত বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওই ছাত্রের জন্য আমরা কিছুই করতে পারিনি। এখন অন্তত কিছু করাটা আমাদের কর্তব্য ছিল। শাস্তির সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের আইনকানুন তো আমাদের হাতে নেই। আমাদের তরফে যা যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, সবই গ্রহণ করা হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় সত্যব্রত রায়, মহম্মদ আরিফ, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত। ছাত্রমৃত্যুর ঘটনায় এই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আরও ৫ জন ছাত্রকে ৪টি সেমেস্টার তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’
এর পাশাপাশি ওইদিন বৈঠকে বলা হয়েছে, ২৫ জনকে ১ সেমেস্টার তথা ছয়মাসের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর প্রাক্তন চেয়ারম্যান অরিত্র মজুমদার, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণারত, তাঁকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হবে। সেক্ষেত্রে ৬ মাসের সাসপেন্ড থাকার কারণে অরিত্রর ফেলোশিপ বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ফেটসুর দুই প্রাক্তন পদাধিকারী ও বর্তমানে প্রাক্তন পড়ুয়া সৈকত শিট ও গৌরব দাসের আজীবন ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। আর এক পড়ুয়া রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করা হবে।
আরও পড়ুন বসিরহাটে কে জিতবে? হাজি নুরুলের বিরুদ্ধে ঝড় তুলে রেখা পাত্র কতটা রেখাপাত করবেন?
ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। যাদবপুরে নয়া অ্যান্টি র্যা গিং কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, এই কমিটিতে উপাচার্য, সহ-উপাচার্য থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অ্যান্টি র্যা গিং কমিটিতে মোট ৩৩ জন সদস্য থাকছেন। সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস-সহ প্রত্যেক সদস্যের ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন অ্যান্টি র্যা গিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে।
#JadavpurUniversity


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি