স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মেঃ IPL শেষ হতে না হতেই গুঞ্জন, ভারতীয় দলের কোচ হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের নাম। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর মেন্টরশিপেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগেও অধিনায়ক হিসাবে KKR-কে দুইবার ট্রফি জিতিয়েছেন গম্ভীর । তারও আগে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বও পালন করেছেন এবং দুইবার লখনৌকে প্লে অফে তুলেছিলেন। ফলে বলা যায় গম্ভীরের ক্রিকেটীয় বুদ্ধি প্রশ্নাতীত।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?
যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা আসন্ন টি২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। ফলে গত ১৪ মে কোচের পদের আবেদন করে বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI । আবেদনের শেষ তারিখ ছিল ২৭ মে পর্যন্ত। ভারতীয় দলের কোচের পদের জন্য একাধিক প্রাক্তন দেশি বিদেশি ক্রিকেটার আগ্রহী ছিলেন বলেও খবর। এই তালিকায় শোনা গিয়েছিল জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, ভি ভি এস লক্ষ্মণ, হরভজন সিং সহ গম্ভীর প্রমুখ ক্রিকেটারের নাম। তবে কোচের দৌড়ে সবার থেকে এগিয়ে ছিলেন গৌতম গম্ভীর।
আরও পড়ুনঃ Manchester United: এফএ কাপ জিতলেও, উয়েফা ইউরোপা লিগে খেলা নিয়ে শঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড
বিসিসিআইয়ের উচ্চ মহলের ঘনিষ্ঠ আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক ক্রিকবাজকে জানিয়েছেন, গম্ভীরের ভারতের কোচ হওয়া চূড়ান্ত। এ নিয়ে সব প্রক্রিয়া নাকি এরই মধ্যে শেষও হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। একজন হাই প্রোফাইল ধারাভাষ্যকারও জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা যেহেতু এখনো হয়নি, তার অর্থ হলো দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে এখন দেখার শেষ পর্যন্ত ভারতীয় দলের হেড স্যারের পদে গম্ভীর বসেন কিনা!


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?